রবিবার, ০৪ অক্টোবর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৬, ০১:৪৬

বাগাদীতে চেয়ারম্যান পদে বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা দিলেন পীরজাদা বরকত উল্লাহ খান

স্টাফ রিপোর্টার
বাগাদীতে চেয়ারম্যান পদে বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা দিলেন পীরজাদা বরকত উল্লাহ খান

চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী, চাঁদপুর সদর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক সাংগঠনিক সম্পাদক পীরজাদা মো. বরকত উল্লাহ খান দলীয় মনোনয়ন ফরম জমা দিয়েছেন।

শনিবার (৩ অক্টোবর ২০২৬) তিনি বাগাদী ইউনিয়ন বিএনপির জ্যেষ্ঠ নেতৃবৃন্দের কাছে আনুষ্ঠানিকভাবে এই মনোনয়ন ফরম হস্তান্তর করেন।

ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবদুল হাই, সাধারণ সম্পাদক খোরশেদ আলম বাবুল মোল্লা, সিনিয়র যুগ্ম সম্পাদক মনির হোসেন গাজী এবং সাংগঠনিক সম্পাদক মো. সৈয়দ আহমেদ গাজী প্রার্থীর কাছ থেকে এই মনোনয়ন ফরম গ্রহণ করেন।

মনোনয়ন ফরম জমাদানকালে ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতা-কর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।

ডিসিকে /এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়