প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৬, ০৯:৩৩
হার-জিত

মনির হোসেন খান হার-জিত
আমরা মানুষ হারাতে পেরেছি কিনা জানা নেই
তবে হেরে যাই বারবার,
কখনো সময়ের কাছে কখনো প্রয়োজনের কাছে,
কখনো অর্থ বিত্ত বৈভবের কাছে।আমরা মানুষ হেরেই চলেছি সকাল দুপুর সাঁঝে,
কখনো প্রেম ভালোবাসার কাছে
ধূর্ত প্রতারকের কাছে,
নিয়মের কাছে নয়তো নিয়তির কাছে।হারছি মানবতার কাছে
হেরে যাই পরিবারের কাছে,
কিংবা আত্নীয় পরিজনের কাছে,
কখনো বন্ধু মেলায় কখনো বা অবেলায়।আমরা মানুষ হারজিতের খেলায়
আমাদের প্রাপ্তি শুধু হারার।
আমরা হেরে যাই কখনো গুগলীতে কখনও
বা ইয়র্কারে, কখনো চেজ কোর্টে,
কখনো হাই কোর্টে, কখনও আবার গড কোর্টে,
আমরা হেরেই চলেছি কঠিন বিচারকের এই হাতুড়ি পেটায়।আমরা মানুষ হেরে যাই বারবার
হারজিতের এ খেলায়,
এখন আর হারতে চাইনা
অন্তত একটিবার জিততে চাই
ঐ শেষ বেলার প্রার্থনায়।








