প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৬, ০৯:৩৬
অনন্ত চিতাগ্নি

আরিফুল ইসলাম শান্ত অনন্ত চিতাগ্নি
কেউ কেউ শোকে পাথর হয়ে যায়,
অথচ আমি মোমের মতো—
এক ফোঁটা, দু ফোঁটা করে
গলে পড়ি পাদদেশে।তোমার আলোয় দাঁড়িয়ে থাকে
কত স্বপ্নের মাইলফলক
সেখানেই কত পিতার স্বপ্ন
পুড়ে ছাই হয়ে গেছে,
কত মায়ের কলিজা
নিভে গেছে অঙ্গার হয়ে।কেউ কেউ শোকে পাথর হয়ে যায়,
অথচ আমি এখনও বেঁচে আছি—
প্রতিটি শ্বাসে বহন করি
অসংখ্য মৃত্যুর ভার।চুল্লির আগুনে মাটি ইট হয়ে ওঠে,
আমি পুড়ে পুড়ে মিশে যাই বিষাদে
তবু মৃত্যু আমাকে শেষ করতে পারে না,
আমি বেঁচে থাকি প্রতিটি পোড়া স্বপ্নে।
আমার জীবন এক অনন্ত চিতাগ্নি—
যেখানে বারবার পুড়ি, তবু নিভে যাই না কখনো।








