রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১৫:৪৩

ফরিদগঞ্জে শিশু ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

ফরিদগঞ্জ ব্যুরো।।
ফরিদগঞ্জে শিশু ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

ফরিদগঞ্জে স্কুল থেকে ফেরার পথে চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীকে (১১) ধর্ষণের অভিযোগে মকবুল ছৈয়াল (৬৫) নামে এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ। গত শুক্রবার (২৫ সেপ্টেম্বর ২০২৬) রাতে তাকে গ্রেফতারের পর শনিবার (২৬ সেপ্টেম্বর) চাঁদপুর আদালতে প্রেরণ করা হয়।

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, গত ২২ সেপ্টেম্বর ওই শিক্ষার্থী বিদ্যালয় থেকে বাড়ি ফিরছিল। পথিমধ্যে অভিযুক্ত মকবুল ছৈয়াল তাকে কৌশলে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে এবং ঘটনাটি কাউকে জানালে প্রাণনাশের হুমকি দেয়।

পরদিন রাতে শিশুটি অসুস্থ হয়ে পড়লে তার নানীকে বিষয়টি বিস্তারিত জানায়। পরবর্তীতে ২৫ সেপ্টেম্বর স্বজনরা ফরিদগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ সেটি মামলা হিসেবে নথিভুক্ত করে। একই রাতে অভিযান চালিয়ে অভিযুক্ত মকবুলকে গ্রেফতার করা হয়। নির্যাতিত শিশুটি বর্তমানে চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এরশাদ উল্লাহ জানান, লিখিত অভিযোগ পাওয়ার পরপরই মামলা গ্রহণ করে আসামিকে গ্রেফতার করা হয়। শনিবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়