বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৪৪

কোনো চক্রান্তেই নৈরাজ্য সৃষ্টি করতে দেওয়া হবে না

---- চাঁদপুরে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল নেতা বেলাল

স্টাফ রিপোর্টার।।
কোনো চক্রান্তেই নৈরাজ্য সৃষ্টি করতে দেওয়া হবে না

দেশজুড়ে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে চাঁদপুরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে জেলা স্বেচ্ছাসেবক দল। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বুধবার (২৩ সেপ্টেম্বর ২০২৬) বিকেলে জেলা বিএনপি কার্যালয়ের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. মাসুদুর রহমান মাঝির সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক বেলাল হোসেন বেলাল। তিনি বলেন, “পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে কোনো মহল যাতে দেশের স্থিতিশীলতা নষ্ট করতে না পারে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। দেশের শান্তি-শৃঙ্খলা বিনষ্টের যে কোনো অপচেষ্টার বিরুদ্ধে আমরা গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ উপায়ে প্রতিবাদ চালিয়ে যাবো।"

তিনি আরও বলেন, জনগণের জানমাল ও স্বাভাবিক জীবনযাত্রার নিরাপত্তা নিশ্চিত করা আমাদের রাজনৈতিক ও নৈতিক দায়িত্ব। কোনো ধরনের উসকানি বা সহিংসতায় না জড়িয়ে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে জনগণের পাশে থাকার আহ্বান জানান তিনি।

জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শামছুল আরেফিন খানের পরিচালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শামছুল আলম সূর্য, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সফিউদ্দিন বাবলু, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু হানিফ কাকন, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মনির হোসেন মুন্না, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব পীরজাদা জুনায়েদ উল্যাহ খান, যুগ্ম আহ্বায়ক সোহেল মৃধা এবং পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হুমায়ুন আহমেদ কাউছার।

সমাবেশে জেলা, সদর উপজেলা, পৌরসভা এবং বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। সমাবেশশেষে জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ মুক্তিযোদ্ধা সড়কস্থ মুক্তিযুদ্ধের স্মারক ভাস্কর্য ‘অঙ্গীকার’-এর সামনে গিয়ে শেষ হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়