বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৯

কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক)-এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

অনলাইন ডেস্ক
কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক)-এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক)

নিয়োগ বিজ্ঞপ্তি

সরাসরি সাক্ষাতকার

জাতীয় পর্যায়ের বেসরকারী সংস্থা কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার - কোডেক (এম আর এ সনদ নং ০১৭৮১-০০০৪৮-০০১০৩) এর কর্মএলাকা চট্টগ্রাম, লক্ষ্মীপুর, নোয়াখালী, পটুয়াখালী, মাদারীপুর, বরিশাল এবং বাগেরহাট অঞ্চলের ১৪১ টি শাখার অধীনে ক্ষুদ্রঋণ কার্যক্রম পরিচালনার জন্য নিম্নবর্ণিত পদে কাজ করতে আগ্রহী প্রার্থীদেরকে সরাসরি সাক্ষাতকারে জন্য উপস্থিত হবার আহবান করা হচ্ছে।

পদের নাম :

১) জুনিয়র ক্রেডিট অফিসার ( এইচ.এস.সি) বয়স -২৪-৩৫, শিক্ষানবীশকালে মাসিক সর্বেসাকুল্যে- ১ম মাসে ১৬,০০০/- (ষোল হাজার) টাকা এবং পরবর্তী মাস হতে ২০,০০০/- (বিশ হাজার) টাকা করে হবে । শিক্ষানবীশকাল শেষে স্থায়ী হলে মাসিক বেতন ভাতা সর্বসাকুল্যে ৩৪,৬০০/-টাকা হবে এবং নগদ প্রাপ্য হবেন ২৯,০০০/- টাকা।

২) ক্রেডিট অফিসার, যে কোন বিষয়ে নূন্যতম ডিগ্রী পাশ, ২৪-৩৫ বছর - শিক্ষানবীশকালে মাসিক সর্বেসাকুল্যে- ১ম মাসে ১৭,০০০/- (সতেরো হাজার) টাকা এবং পরবর্তী মাস হতে ২২,০০০/- (বাইশ হাজার) টাকা করে হবে । শিক্ষানবীশকাল শেষে স্থায়ী হলে মাসিক বেতন ভাতা সর্বসাকুল্যে ৩৫,৭২০/-টাকা হবে এবং নগদ প্রাপ্য হবেন ২৯,৮৫০/- টাকা। ছয়মাস শিক্ষানবীশকাল শেষে চাকুরী স্থায়ী হলে সংস্থারবিধি অনুযায়ী মূল বেতন ছাড়াও বাড়িভাড়া ভাতা, চিকিৎসাভাতা, যাতায়াতভাতা, মোবাইলভাতা, লাঞ্চ ভাতা, পি.এফ, গ্র্যাচুইটি, ছুটি নগদায়ন, উৎসব ভাতা, বৈশাখী ভাতা এবং গ্রুপ ইন্সুরেন্সসহ অন্যান্য সুবিধাদি প্রদান করা হবে। উল্লেখিত পদ অনুযায়ী মোটর সাইকেল ব্যবহারের আলোকে জ্বালানী ভাতা প্রাপ্য হবেন এবং লক্ষ্যমাত্রা অর্জনের ভিত্তিতে নির্ধারিত হারে প্রণোদনা ভাতা প্রাপ্য হবেন।

অধ্যয়ণরতদের আবেদন করার প্রয়োজন নেই।

স্নাতকোত্তর ডিগ্রীধারী প্রার্থীদের ক্ষেত্রে যোগদানের পর অত্র প্রতিষ্ঠানে চাকুরীর এক (০১) বছর এবং স্নাতক ডিগ্রীধারী প্রার্থীদের ক্ষেত্রে তিন (০৩) বছর এবং এইচ.এস.সি ডিগ্রীধারী প্রার্থীদের ক্ষেত্রে পাঁচ (০৫) বছর পূর্ণ হলে উপ শাখা ব্যবস্থাপক/ শাখা ব্যবস্থাপক পদে পদোন্নতির সুযোগ থাকবে ।

আগ্রহী প্রার্থীদের সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজ ছবি, সকল শিক্ষাগত ও অভিজ্ঞতা সনদ এর সত্যায়িত কপি, জাতীয় পরিচয়পত্রের কপি এবং যোগাযোগ নম্বর ও পরিচয় প্রদানে সক্ষম এমন দুইজন অনাত্মীয় ব্যক্তির নাম উল্লেখপূর্বক নির্বাহী পরিচালক বরাবর আবেদনপত্র, একাডেমিক সার্টিফিকেট, মার্কশীট এবং জীবনবৃত্তান্ত সহ নিন্মলিখিত সূচি অনুযায়ী সকাল ৯.০০ টায় সরাসরি সাক্ষাতকারের জন্য উল্লেখিত ঠিকানায় উপস্থিত হওয়ার জন্য বলা হচ্ছে।

তারিখ ও ঠিকানা : ২৬/০৯/২০২৬ লক্ষিপুর যোনাল কার্যালয়, ৭৬৬/১, দক্ষিন মজুপুর, ডিবি রোড, লক্ষিপুর সদও, লক্ষিপুর এবং ১০/১০/২৬, প্রধান কার্যালয় কোডেক ভবন প্লট নং ০২, রোড নং ০২ লেক ভ্যালি আবাসিক এলাকা ফয়’সলেক,খুলশী চট্রগ্রাম

বি.দ্র: প্রথম ছয় মাস মোটরসাইকেলের প্রয়োজন নেই । পরবর্তীতে মোটরসাইকেল প্রয়োজন হলে সংস্থা থেকে ঋণ নেওয়া যাবে ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়