প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯:২৫
হাজীগঞ্জে ২০ পিস ইয়াবাসহ বাবা-ছেলে আটক

হাজীগঞ্জে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ বাবা ও ছেলেকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বুধবার (২৩ সেপ্টেম্বর ২০২৬) ভোরে উপজেলার রাজারগাঁও ইউনিয়নের পশ্চিম রাজারগাঁও গ্রামের খাঁন (বড়দ্দন) বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন— ওই এলাকার মো. কাউছার খাঁন (৪৩) ও তার ছেলে মো. পারভেজ খাঁন (২৫)।
|আরো খবর
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সংস্থাটির একটি দল কাউছার খাঁনের বসতঘরে অভিযান চালায়। এ সময় ঘরের একটি কক্ষ তল্লাশি করে ২০ পিস ইয়াবাসহ বাবা-ছেলেকে হাতেনাতে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক হাজীগঞ্জ থানায় সোপর্দ করা হয়।
বিষয়টি নিশ্চিত করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক (এসআই) মো. সোহেল রানা জানান, তিনি নিজেই বাদী হয়ে আটককৃতদের বিরুদ্ধে হাজীগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন। মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।








