মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২১:১০

জিএম ফজলুল হক উচ্চ বিদ্যালয়ে কৈশোরকালীন পুষ্টি ও স্বাস্থ্যবিষয়ক মতবিনিময় সভা

আব্দুল্লাহ আল মামুন।।
জিএম ফজলুল হক উচ্চ বিদ্যালয়ে কৈশোরকালীন পুষ্টি ও স্বাস্থ্যবিষয়ক মতবিনিময় সভা

কৈশোরকালীন পুষ্টি, স্বাস্থ্য, জীবনযাপন ও মানসিক বিকাশ বিষয়ে সচেতনতা তৈরির লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর ২০২৬) চাঁদপুর সদর উপজেলার জিএম ফজলুল হক উচ্চ বিদ্যালয়ে নিউট্রিশন ইন্টারন্যাশনালের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ। বিদ্যালয়ের কিশোর-কিশোরী ক্লাবের সদস্যসহ বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা এতে অংশ নেয়।

মতবিনিময় সভায় কৈশোর বয়সে সুষম ও পুষ্টিকর খাবারের প্রয়োজনীয়তা, দেশীয় ও সহজলভ্য পুষ্টিকর খাবার গ্রহণ, স্বাস্থ্যসম্মত জীবনযাপন, ব্যক্তিগত পরিচ্ছন্নতা, দৈনন্দিন লাইফস্টাইল এবং শারীরিক ও মানসিক স্বাস্থ্যের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

বক্তারা বলেন, কৈশোর মানুষের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময়। এ সময়ে সঠিক পুষ্টি, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, পর্যাপ্ত ঘুম, নিয়মিত শরীরচর্চা ও পরিচ্ছন্ন জীবনযাপন ভবিষ্যৎ সুস্থ জীবনের ভিত্তি তৈরি করে। তাই কিশোর-কিশোরীদের পুষ্টি ও স্বাস্থ্য বিষয়ে সচেতন হওয়ার পাশাপাশি পরিবার ও বিদ্যালয়কেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।

সভায় সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহারের ক্ষতিকর দিক নিয়েও শিক্ষার্থীদের সচেতন করা হয়। অতিরিক্ত সময় সোস্যাল মিডিয়ায় কাটানোর ফলে পড়াশোনায় মনোযোগ কমে যাওয়া, ঘুমের ব্যাঘাত, শারীরিক নিষ্ক্রিয়তা, মানসিক চাপ ও বিভিন্ন ধরনের নেতিবাচক প্রভাবের বিষয় তুলে ধরে শিক্ষার্থীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সংযত ও সচেতন হওয়ার পরামর্শ দেয়া হয়।

এছাড়া কৈশোরে প্রয়োজনীয় পুষ্টি নিশ্চিত করতে দেশীয় খাবারের গুরুত্ব, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তোলা, ক্ষতিকর ও অস্বাস্থ্যকর খাবার পরিহার, ব্যক্তিগত স্বাস্থ্যবিধি, নিয়মিত শারীরিক কার্যক্রম এবং সুস্থ জীবনযাপনের বিভিন্ন কৌশল নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করা হয়।

শিক্ষার্থীরা বিভিন্ন বিষয়ে প্রশ্ন করলে আয়োজকদের পক্ষ থেকে সেগুলোর উত্তর দেয়া হয়। এ সময় শিক্ষার্থীদের নিজেদের স্বাস্থ্য ও পুষ্টির বিষয়ে সচেতন হওয়ার পাশাপাশি সহপাঠী ও পরিবারের সদস্যদেরও সচেতন করার আহ্বান জানানো হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়