প্রকাশ : ১১ আগস্ট ২০২৬, ০১:৪৮
ফরিদগঞ্জ দলিল লেখক সমিতির প্রবীণ দু সদস্য স্মরণে আলোচনা ও দোয়া

ফরিদগঞ্জ দলিল লেখক সমিতির প্রবীণ দলিল লেখক মরহুম আব্বাস উল্যাহ শেখ ও মরহুম সৈয়দ আহাম্মেদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
|আরো খবর
সোমবার (১০ আগস্ট ২০২৬) ফারিদগঞ্জ দলিল লেখক সমিতির উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সমিতির সভাপতি আব্দুল কাদের পাটোয়ারীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সালাউদ্দিন আহমেদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফারিদগঞ্জ সাব-রেজিস্ট্রার মো. তানভীর হোসাইন।
আলোচনা সভায় বক্তারা মরহুম আব্বাস উল্যাহ শেখ ও মরহুম সৈয়দ আহাম্মেদের কর্মময় জীবন ও দলিল লেখক হিসেবে তাঁদের দীর্ঘদিনের অবদানের কথা স্মরণ করেন।
বক্তারা বলেন, তাঁরা সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে দীর্ঘদিন ফরিদগঞ্জ দলিল লেখক সমিতির সঙ্গে যুক্ত থেকে পেশাগত দায়িত্ব পালন করেছেন। তাঁদের মৃত্যুতে দলিল লেখক সমিতি দুজন অভিজ্ঞ ও প্রবীণ সদস্যকে হারিয়েছে।
অনুষ্ঠানে মরহুমদ্বয়ের স্বজনরা বক্তব্য রাখেন। তারা মরহুমদের কর্মজীবনের বিভিন্ন স্মৃতিচারণ করেন এবং তাঁদের জন্যে সকলের কাছে দোয়া কামনা করেন।
আলোচনা শেষে মরহুম আব্বাস উল্যাহ শেখ ও মরহুম সৈয়দ আহাম্মেদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন ফারিদগঞ্জ রেজিস্ট্রি অফিস জামে মসজিদের খতিব মাওলানা মো. হেলাল উদ্দিন।
অনুষ্ঠানে ফারিদগঞ্জ দলিল লেখক সমিতির নেতৃবৃন্দ, দলিল লেখক, রেজিস্ট্রি অফিসের কর্মকর্তা-কর্মচারী, মরহুমদের স্বজনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
ডিসিকে/ এমজেডএইচ








