বুধবার, ০৫ আগস্ট, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০৫ আগস্ট ২০২৬, ২১:৩৬

মতলবে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৪

রেদওয়ান আহমেদ জাকির।।
মতলবে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৪

মতলব-বাবুরহাট সড়কের রালদিয়া এলাকায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন গুরুতর আহত হয়েছেন। বুধবার (৫ আগস্ট ২০২৬) বিকেল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা বাবুরহাটগামী ‘জৈনপুর পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাস এবং বাবুরহাট থেকে মতলবগামী একটি সিএনজিচালিত অটোরিকশা রালদিয়া এলাকায় পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিটি দুমড়েমুচড়ে গিয়ে ঘটনাস্থলেই এক যাত্রী প্রাণ হারান।

দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে চাঁদপুর ২৫০

শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্মরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

চাঁদপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) স্বপন মিয়া জানান, জৈনপুর পরিবহনের বাসটি ঘটনাস্থল থেকে সরে পড়ায় আটক করা সম্ভব হয়নি। তবে দুমড়েমুচড়ে যাওয়া সিএনজিটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে।

এদিকে দুর্ঘটনার পর থেকে উক্ত সড়কে বাস চলাচল বন্ধ রয়েছে। ঘাতক ‘জৈনপুর পরিবহন’ সার্ভিস বন্ধের দাবিতে বিক্ষুব্ধ স্থানীয় জনতা সড়কে অবস্থান নিয়ে প্রতিবাদ জানাচ্ছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়