প্রকাশ : ২৯ জুলাই ২০২৬, ১৫:৩৫
জাতীয়তাবাদী সিএনজি অটোরিকশা শ্রমিক দলের কচুয়া উপজেলা ও পৌরসভা কমিটি ঘোষণা

বাংলাদেশ জাতীয়তাবাদী সিএনজি অটোরিকশা শ্রমিক দল (রেজি. নং-বি-২০৭৫)-এর কচুয়া উপজেলা ও পৌরসভা কমিটি ঘোষণা করা হয়েছে।
২৮ জুলাই ২০২৬ (মঙ্গলবার) চাঁদপুর শহরের নতুনবাজার এলাকায় চাঁদপুর শাখায় অনুষ্ঠিত সভা থেকে জেলা সভাপতি মকবুল হোসেন শেখ ও সাধারণ সম্পাদক মো. মনির হোসেন ফরাজীর স্বাক্ষরিত এ কমিটির নাম ঘোষণা করেন জাতীয়তাবাদী সিএনজি অটোরিকশা শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য ও চাঁদপুর সদর উপজেলা শ্রমিক দলের সভাপতি নয়ন মাহমুদ ভূঁইয়া।
কচুয়া উপজেলা কমিটিতে রয়েছেন সভাপতি মো. ফয়সাল হোসেন, সাধারণ সম্পাদক মো. জামাল হোসেন, সিনিয়র সহ-সভাপতি মো. গরিব উল্যাহ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. তানজিল হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. ইসমাইল হোসেনসহ মোট ৫১ জন।
কচুয়া পৌর কমিটিতে রয়েছেন সভাপতি মো. কবির হোসেন, সাধারণ সম্পাদক মো. রুবেল প্রধান, সিনিয়র সহ-সভাপতি মো. মফিজ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহ এমরান হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. ওমর ফারুকসহ মোট ৫১ জন।
কমিটি ঘোষণার সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী সিএনজি অটোরিকশা শ্রমিক দলের সহ-সভাপতি মো. সোহেল গাজী, দপ্তর সম্পাদক ওয়ালী উল্যাহ, সদর উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক জুয়েল হোসেন মিয়াজী এবং জাতীয়তাবাদী সিএনজি অটোরিকশা শ্রমিক দলের জেলা সদস্য মো. মামুন খান প্রমুখ।








