শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২৪ জুলাই ২০২৬, ২০:২৩

কচুয়ায় শিক্ষক সমাবেশ

২০২৭ সালে ৩১ কোটি নতুন বই বিতরণ ও ইতিহাস বিকৃতি রোধের ঘোষণা দিলেন শিক্ষামন্ত্রী মিলন

‎মো. নাছির উদ্দিন।।
২০২৭ সালে ৩১ কোটি নতুন বই বিতরণ ও ইতিহাস বিকৃতি রোধের ঘোষণা দিলেন শিক্ষামন্ত্রী মিলন
কচুয়ায় শিক্ষক সমাবেশ ও মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন ড. আ ন ম এহসানুল হক মিলন।

‎'আনন্দময় শিক্ষা, কারিগরি ও জীবনমুখী শিক্ষা' বাস্তবায়নের কথা জানিয়ে ২০২৭ সালের জানুয়ারিতে সারাদেশে ৩১ কোটি গুণগত ও মানসম্পন্ন নতুন পাঠ্যবই বিতরণের ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আনম এহসানুল হক মিলন। একইসাথে পাঠ্যবইয়ে বাংলাদেশের ইতিহাস সঠিকভাবে তুলে ধরা হবে, কোনো ধরনের বিকৃতি চলবে না বলেও জানিয়েছেন শিক্ষামন্ত্রী। ‎তিনি শুক্রবার (২৪ জুলাই ২০২৬) বিকেলে কচুয়া উপজেলার মনোহরপুর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত শিক্ষক সমাবেশ ও মতবিনিময় অনুষ্ঠানে এসব কথা জানান।

‎তিনি বলেন, আনন্দময় শিক্ষা শুরু হয়ে গেছে। ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত আমরা নতুন বই দেখছি। কারিগরি শিক্ষা, জীবনমুখী শিক্ষা--এগুলোকে সামনে রেখে নতুন বই লেখা হচ্ছে। ২০২৭ সালের জানুয়ারিতে আমরা সারা বাংলাদেশে ৩১ কোটি কোয়ালিটি সম্পন্ন বই বিতরণ করবো।

‎বইয়ের কনটেন্ট প্রসঙ্গে তিনি বলেন, এর মধ্যে আমাদের বাংলাদেশের ইতিহাস সঠিকভাবে থাকবে। কোনো ইতিহাসকে বিকৃতি করা চলবে না। ইতিহাস তার আপন গতিতে চলবে।

‎শিক্ষার্থীদের মেধা বিকাশে খেলাধুলার উপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, প্রতিটি উপজেলায় নিজস্ব টিম থাকবে। সারা বাংলাদেশে বিভাগীয় পর্যায়ে ও ৬৪টি জেলায় এই খেলা শুরু হবে। আমরা চাই শিক্ষার্থীরা লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও কালচার চর্চা করুক। সিলেবাসে খেলাধুলা ও ফ্যামিলি ভ্যালু ইনক্লুড করা হয়েছে।

‎মনোহরপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি আলহাজ্ব খোরশেদ আলম মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান, কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. আহসান পারভেজ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান রাসেল, সহকারী কমিশনার (ভূমি) আবু নাছির, থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজিজুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি মো. খায়রুল আবেদীন স্বপন ও সাধারণ সম্পাদক মাসুদ এলাহী সুভাষ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়