বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২৩ জুলাই ২০২৬, ১৮:২০

সনাক-চাঁদপুরের ভূমি বিষয়ক অ্যাকটিভ সিটিজেন গ্রুপের নেতৃত্ব পুনর্গঠন

সমন্বয়ক মো. সাইফুল ইসলাম আকাশ, সহ-সমন্বয়ক খোদেজা বেগম ও শাহ্ আমানত

প্রেস বিজ্ঞপ্তি।।
সনাক-চাঁদপুরের ভূমি বিষয়ক অ্যাকটিভ সিটিজেন গ্রুপের নেতৃত্ব পুনর্গঠন
মো. সাইফুল ইসলাম আকাশ, খোদেজা বেগম ও শাহ্ আমানত উল্লাহ

জনগণের মধ্যে দুর্নীতি প্রতিরোধ ও সুশাসন প্রতিষ্ঠার ব্যাপক চাহিদা সৃষ্টির মাধ্যমে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনকে বেগবান করার লক্ষ্যে বিভিন্ন রকমের সচেতনতামূলক কর্মসূচি পালন করে যাচ্ছে সনাক-চাঁদপুর। এ আন্দোলনকে অধিকতর শক্তিশালী ও তৃণমূল পর্যায়ে বিস্তৃত করা এবং সরকারি সেবাদানকারী নির্বাচিত প্রতিষ্ঠানের সেবাগ্রহীতাদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে সেবার মানোন্নয়ন নিশ্চিতকরণের লক্ষ্যে সনাক, চাঁদপুর-এর এলাকায় অ্যাকটিভ সিটিজেন গ্রুপ (এসিজি) গঠন করা হয়েছে। এই এসিজির উদ্যোগে সেবাদানকারী প্রতিষ্ঠানের সেবাগ্রহীতাদের অভিজ্ঞতার আলোকে কমিউনিটি মনিটরিংয়ের মাধ্যমে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে সুশাসনের চ্যালেঞ্জ চিহ্নিত করার পাশাপাশি সেগুলো নিরসন ও সেবার মানোন্নয়নে কর্তৃপক্ষের সাথে অংশগ্রহণমূলক প্রক্রিয়ায় বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। দুর্নীতিবিরোধী আন্দোলনকে সুষ্ঠু, সৃশৃঙ্খল ও সুন্দরভাবে পরিচালনার জন্যে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা, স্বাস্থ্য ও ভূমি খাতে মোট এগারোটি অ্যাকটিভ সিটিজেন গ্রুপ (এসিজি) গঠন করা হয়েছে। এর মধ্যে ভূমি বিষয়ক অ্যাকটিভ সিটিজেন গ্রুপ (এসিজি) অন্যতম। চাঁদপুর সদরে সক্রিয় গ্রুপটি মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) মাসিক সাধারণ সভায় মো. সাইফুল ইসলাম আকাশকে সমন্বয়ক এবং খোদেজা বেগম ও শাহ্ আমানত উল্লাহকে সহ-সমন্বয়ক নির্বাচন করে, যা ২২ জুলাই ২০২৬ থেকে কার্যকর হয়েছে। এ নেতৃত্ব আগামী এক বছর দায়িত্ব পালন করবে। সভায় উপস্থিত ছিলেন এসিজির সদ্য সাবেক সমন্বয়ক উজ্জ্বল হোসাইন, সহ-সমন্বয়ক অভিজিত রায় ও এসিজি সদস্যবৃন্দ এবং টিআইবির কর্মীবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়