প্রকাশ : ৩০ জুন ২০২৬, ২৩:৫৬
সড়ক পরিবহন ও শব্দ দূষণ আইনে ১১ মামলায় ২৯ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড

মঙ্গলবার (৩০ জুন ২০২৬) বিকেল ৫:১০ থেকে ৬:৩০ পর্যন্ত চাঁদপুর সদরে সড়ক পরিবহন আইন,২০১৮ ও শব্দ দূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫ অনুযায়ী জেলা প্রশাসন, চাঁদপুর-এর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কর্তৃক মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনাকালীন ড্রাইভিং লাইসেন্স ও হেলমেটবিহীন মোটরসাইকেল চালনা এবং গাড়িতে উচ্চ শব্দ যুক্ত হাইড্রোলিক হর্ন ব্যবহার করতে দেখা যায়। এ অপরাধে উপর্যুক্ত আইনের সংশ্লিষ্ট ধারায় মোট ১১টি মামলায় ঊনত্রিশ হাজার পাঁচশত টাকা অর্থদণ্ড আরোপ ও তাৎক্ষণিক আদায় করা হয়।
সকল চাঁদপুরবাসী মিলে নিরাপদ সড়ক ও শব্দদূষণমুক্ত পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে এ অভিযান অব্যাহত থাকবে।






