রবিবার, ২১ জুন, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২০ জুন ২০২৬, ২১:৪৭

হাজীগঞ্জে মেয়র প্রার্থী হাসান মিয়াজীর গণসংযোগ

কামরুজ্জামান টুটুল।।
হাজীগঞ্জে মেয়র প্রার্থী হাসান মিয়াজীর গণসংযোগ

হাজীগঞ্জ পৌর নির্বাচনকে সামনে রেখে ব্যাপকভাবে গণসংযোগ করছেন মেয়র প্রার্থী হাসান মিয়াজী। তিনি বিভিন্ন ওয়ার্ডে সাধারণ ভোটার ও দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে গণসংযোগ করে যাচ্ছেন।

শনিবার (২০ জুন ২০২৬) বিকেলে তিনি পৌর ৪নং ওয়ার্ডে গণসংযোগ করেন। এদিন তিনি হাজীগঞ্জ বাজারস্থ কেন্দ্রীয় বাস টার্মিনাল জামে মসজিদে আসরের নামাজ আদায় করে গণসংযোগ শুরু করেন। এরপর তিনি ৪নং ওয়ার্ডের পশ্চিম মকিমাবাদ আতুরিয়া মাদ্রাসা, আমিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়, রেল স্টেশনসহ পুরো এলাকায় গণসংযোগ করে তাকওয়া মসজিদে মাগরিবের নামাজ আদায় করেন।

গণসংযোগকালে পৌর ৪নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। গণসংযোগ শেষে তিনি তাঁর কার্যালয়ে পৌরসভার বিভিন্ন এলাকা থেকে আগত দলীয় নেতা-কর্মী, স্থানীয় এবং এলাকাবাসীর সাথে সাক্ষাৎ করেন।

হাসান মিয়াজী বলেন, আসন্ন হাজীগঞ্জ পৌরসভা নির্বাচনে আমি মেয়র প্রার্থী। তবে বিএনপির একজন কর্মী হিসেবে আমি দলীয় সমর্থন প্রত্যাশী। দল যদি আমাকে মনোনীত করে সমর্থন দেয়, তাহলে আমি নির্বাচন করবো। আর যদি অন্য কাউকে সমর্থন করে, আমি তার সাথে থাকবো।

হাজীগঞ্জ পৌরসভার কাঙ্ক্ষিত উন্নয়ন এবং জবাবদিহিতামূলক কার্যক্রম নিশ্চিত করা হবে উল্লেখ করে তিনি তাঁর পরিকল্পনা তুলে ধরে বলেন, আমি মেয়র নির্বাচিত হলে আধুনিক পৌরসভা গড়ার জন্যে প্রশাসনের সহযোগিতায় মাদক, ইভটিজিং, কিশোর গ্যাং দমন ও নারীর নিরাপত্তা নিশ্চিত করা হবে। হাজীগঞ্জ বাজারের যানজট নিরসনে সংসদ সদস্য ইঞ্জি. মমিনুল হকের পরামর্শ ও সহযোগিতায় দ্রুততম সময়ের মধ্যে একটি কার্যকর

ব্যবস্থাগ্রহণ করা হবে এবং বিধি বহির্ভূতভাবে পৌরসভার অর্থ আত্মসাৎ হয় এমন কোনো প্রকল্প গ্রহণ করা হবে না। পৌরসভার ১২টি ওয়ার্ডে সমবন্টনের মাধ্যমে টেকসই উন্নয়ন, ময়লা ফেলার নির্ধারিত স্থানসহ বর্জ্য ব্যবস্থাপনায় ব্যবস্থা গ্রহণ ও জলাবদ্ধতা নিরসনে ১২টি ওয়ার্ডে ড্রেন নির্মাণ করা হবে। যেসব ওয়ার্ডে প্রাথমিক বিদ্যালয় নেই, সেসব ওয়ার্ডে বিদ্যালয় স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়