রবিবার, ১৪ জুন, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৪ জুন ২০২৬, ১৮:২৬

মতলব দক্ষিণে নারায়ণপুর প্রবাসী সঞ্চয় লিমিটেডের কমিটি গঠন

সভাপতি হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক এম. ইসমাঈল

নিজস্ব প্রতিনিধি
মতলব দক্ষিণে নারায়ণপুর প্রবাসী সঞ্চয় লিমিটেডের কমিটি গঠন

মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর প্রবাসী সঞ্চয় লিমিটেডের পরিচালনা পর্ষদের কমিটি গঠন করা হয়েছে।

গত রবিবার (৭ জুন-২০২৬) জুম মিটিংয়ে সকল সদস্যের সর্বসম্মতিক্রমে মো. হুমায়ুন কবিরকে সভাপতি এবং এম. ইসমাইল প্রধানকে সাধারণ সম্পাদক করে এক বছর মেয়াদি এ কমিটি গঠন করা হয়। আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে বলে মিটিংয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।

নবগঠিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক এক প্রতিক্রিয়ায় বলেন, প্রবাসী শ্রমিকদের ঘাম ও কষ্টের উপার্জিত অর্থ দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। তাই প্রবাসে অর্জিত আয়ের নিরাপদ ও স্বাবলম্বী জীবন গঠনে আমাদের এই প্রবাসী সঞ্চয় লিমিটেড কাজ করে যাচ্ছে। প্রতিক্রিয়ায় তারা আরও বলেন, ১ টাকা জমানো মানেই ভবিষ্যতের জন্য ১ টাকা উপার্জন, আর প্রবাসীর ক্ষেত্রে এই জমানো অর্থ হলো পরিবারের পরম নির্ভরতা তৈরি করা। প্রবাসীর টাকা যেন নিশ্চিতভাবে সুন্দর ও নির্ভরশীল ভবিষ্যৎ তৈরি করতে পারে সেজন্য এই সংগঠনের মাধ্যমে কাজ করে যাব। আশা করি আল্লাহর রহমতে এই সংগঠনের সকল প্রবাসীদের নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে পারবো ইনশাআল্লাহ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়