প্রকাশ : ১২ জুন ২০২৬, ২২:৫৩
জেলা ছাত্রদলের আয়োজনে চাঁদপুর সরকারি কলেজ মাঠে
ব্রাজিল ও আর্জেন্টিনা ম্যাচে অংশ নিলেন ছাত্রদল নেতৃবৃন্দ।। ম্যাচ ড্র

বিশ্বকাপ ফুটবল ইতোমধ্যে শুরু হয়ে গেছে। বাংলাদেশসহ সারাবিশ্বেই চলছে বিশ্বকাপ ফুটবলের দামামা। সে উদ্দীপনা থেকেই চাঁদপুর জেলা ছাত্রদল কর্তৃক আয়োজন করা হয় প্রীতি ফুটবল ম্যাচ 'আর্জেন্টিনা ও ব্রাজিল' দল নামে।
|আরো খবর
শুক্রবার (১২ জুন ২০২৬) বিকেলে চাঁদপুর সরকারি কলেজ মাঠে আর্জেন্টিনা ও ব্রাজিল ফুটবল দলের হয়ে খেলতে নামেন জেলা ছাত্রদল ও কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ।
খেলার শুরুতে আর্জেন্টিনা (ছাত্রদল) দলের সোহেল গাজী গোল করে দলকে এগিয়ে নিয়ে যান ১-০ গোলে। খেলার প্রথম অধ্যায় ১-০ গোলে শেষ হয়।
খেলার দ্বিতীয়ার্ধে ব্রাজিল (ছাত্রদল) গোল পরিশোধ করার জন্যে মরিয়া হয়ে ওঠে। খেলা শেষ হওয়ার কয়েক মিনিট আগে ব্রাজিল দলের খেলোয়াড় ইমরান গোল করে দলকে ১-১ সমতায় আনেন।
নির্ধারিত সময় খেলা ড্র হওয়াতে রেফারি টাইব্রেকারে আমন্ত্রণ জানায় দুই দলকে। টাইব্রেকারে দুটি দল ৫ গোলের মধ্যে ৪টি করে গোল করেন। পরবর্তীতে আয়োজকরা দু দলকেই জয়ী ঘোষণা করেন।
খেলাশেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে দু দলকে ট্রফি তুলে দেন অতিথি, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুনীর চৌধুরী, জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিকসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ।
দু দলে অংশ নেয়া খেলোয়াড়রা হলেন :
ব্রাজিল--জিয়াউর রহমান সোহাগ, সোহেল, ওমর, ফারুক, রাব্বি, সাকিব, রায়হান, জোয়াইব, রক্সি, রাকিব, মাহিন, নিশান, প্রিন্স , আকবর, মাহিব, ইমরান, আপন ও শাকিল।
আর্জেন্টিনা : ইসমাইল পাটওয়ারী, শাহরিয়ার, সোহেল গাজী, আলামিন, বাহার, হাসানাত, ফয়েজ, মুন্না, হান্নান, হৃদয়, সিজান খান, নাঈম, মানিক, মোবারক ও তুহিন।







