প্রকাশ : ০৩ জুন ২০২৬, ২০:৫৭
নিহত কিশোর ইয়াসিনের দাফন সম্পন্ন

চাঁদপুর শহরের বড় স্টেশন যমুনা রোড এলাকায় এক কিশোরের হাতে খুন হওয়া কিশোর ইয়াসিনের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। বুধবার (৩ জুন ২০২৬) বাদ জোহর বড় স্টেশন যমুনা রোড বায়তুল হামদ জামে মসজিদের সামনে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় স্বজন, এলাকাবাসী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। জানাজা শেষে নিহত ইয়াসিনকে শহরের ৭নং ওয়ার্ডস্থ রেলওয়ে কবরস্থানে দাফন করা হয়। পরিবারের সদস্যদের কান্না ও শোকের মধ্য দিয়ে দাফন কার্যক্রম সম্পন্ন হয়। এদিকে ঘটনাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণে পুলিশ তৎপর রয়েছে।








