বুধবার, ০৩ জুন, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০২ জুন ২০২৬, ১৩:৪৫

ঈদ-পরবর্তী গণসংযোগে বিষ্ণুপুরে জনতার ব্যাপক সাড়া, ঘরে ঘরে শুভেচ্ছা নিয়ে এনাম চৌধুরী

আব্দুল্লাহ আল মামুন
ঈদ-পরবর্তী গণসংযোগে বিষ্ণুপুরে জনতার ব্যাপক সাড়া, ঘরে ঘরে শুভেচ্ছা নিয়ে এনাম চৌধুরী

ঈদুল আজহার আনন্দকে আরও গভীর করতে এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খোঁজখবর নিতে চাঁদপুর সদর উপজেলার ১নং বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী এনাম চৌধুরী

ঈদ-পরবর্তী ব্যাপক গণসংযোগ ও মতবিনিময় কর্মসূচি পালন করেছেন।

সাম্প্রতিক এই গণসংযোগে তিনি ইউনিয়নের ১, ২, ৩, ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডসহ বিভিন্ন বাজার, পাড়া-মহল্লা এবং গ্রামীণ জনপদে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন। কর্মসূচির অংশ হিসেবে তিনি বয়োজ্যেষ্ঠ মুরুব্বি, কৃষক, শ্রমজীবী, ব্যবসায়ী, যুবসমাজ এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন।

বিশিষ্ট ব্যবসায়ী ও ১নং বিষ্ণুপুর ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী এনাম চৌধুরী সাধারণ মানুষের মাঝে গিয়ে তাদের সঙ্গে আন্তরিকভাবে কথা বলছেন, ঈদের শুভেচ্ছা বিনিময় করছেন এবং অনেকের পারিবারিক খোঁজখবর নিচ্ছেন। রিকশাচালক থেকে শুরু করে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে তার সৌহার্দ্যপূর্ণ আচরণ উপস্থিত জনসাধারণের প্রশংসা কুড়িয়েছে। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সমর্থকদের নিয়ে তিনি বিভিন্ন এলাকায় পদযাত্রা করেন।

গণসংযোগকালে এনাম চৌধুরী বলেন,

"বিষ্ণুপুর ইউনিয়নের উন্নয়ন, শান্তি ও জনসেবাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমি মানুষের পাশে থাকতে চাই। ঈদের এই আনন্দঘন সময়ে মানুষের সঙ্গে দেখা করা এবং তাদের সুখ-দুঃখের কথা শোনা আমার নৈতিক দায়িত্ব।"

এ সময় দলমত নির্বিশেষে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাকে স্বাগত জানান এবং এলাকার উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা ও সামাজিক অগ্রগতির বিষয়ে নিজেদের মতামত তুলে ধরেন।

স্থানীয়দের মতে,

ঈদ-পরবর্তী এই গণসংযোগের মাধ্যমে এনাম চৌধুরী সাধারণ মানুষের সঙ্গে আরও নিবিড় সম্পর্ক গড়ে তুলেছেন এবং ইউনিয়নের সার্বিক উন্নয়নে তার আগ্রহ ও অঙ্গীকারের বিষয়টি স্পষ্টভাবে ফুটে উঠেছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়