বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২০ মে ২০২৬, ২৩:১৬

কচুয়ার আকানিয়া নাছিরপুর উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা

কচুয়ার আকানিয়া নাছিরপুর উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা
আলমগীর তালুকদার

কচুয়া উপজেলার আকানিয়া নাছিরপুর উচ্চ বিদ্যালয়ের নবগঠিত ম্যানেজিং কমিটির সভাপতিসহ অন্য সদস্যদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ মে ২০২৬) বিদ্যালয় মিলনায়তনে নবগঠিত কমিটির সভাপতি মো. ইয়াকুব আলী মাস্টারের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রীর শিক্ষা সমন্বয়ক অধ্যাপক আব্দুল ওয়াদুদ মজুমদার। তিনি শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, সকল শিক্ষার্থীকে আপনাদের সন্তান মনে করে পাঠদান করাতে হবে। শিক্ষার্থীদের শাসনের পাশাপাশি মায়া-মমতা দিয়ে পাঠদান করতে হবে। এ প্রতিষ্ঠানে কারিগরি শিক্ষা চালু করার সুপারিশ করছি। কারিগরি শিক্ষার মাধ্যমে এ এলাকার ছেলেমেয়েরা দক্ষ মানব সম্পদ হিসেবে গড়ে উঠবে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক আবু হানিফ প্রধানিয়া।

সহকারী শিক্ষক মো. শিপন মিয়ার পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কচুয়া সরকারি ডিগ্রি কলেজের সাবেক ভিপি নূর মোহাম্মদ কচি ও সাবেক ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম মালেক।

আরো বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষক আবু মো. রাসেল, পরিচালনা পর্ষদের সদস্য আলমগীর হোসেন মেম্বার, সহকারী শিক্ষক সুফিয়া পারভীন, ফারুক পাটোয়ারী, পরিচালনা পর্ষদের সাবেক সহ-সভাপতি শওকত আমিন, সদস্য সাইফুল ইসলাম, সমাজসেবক আশরাফুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক কবির হোসেন প্রমুখ।

প্রতিষ্ঠানের শিক্ষক ও এলাকাবাসীর পক্ষ থেকে নবগঠিত কমিটির সভাপতি মো. ইয়াকুব আলী মাস্টারসহ অন্যান্য সদস্য ও অতিথিকে ফুল দিয়ে বরণ করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়