বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২০ মে ২০২৬, ২৩:১৩

বলাখালে অজ্ঞাতদের হামলায় ১০ পরিবহন শ্রমিক আহত

কামরুজ্জামান টুটুল।।
বলাখালে অজ্ঞাতদের হামলায় ১০ পরিবহন শ্রমিক আহত
ক্যাপশন: হাজীগঞ্জের বলাখাল বাজারে অজ্ঞাতদের হামলায় আহত ক'জন পরিবহন শ্রমিক। ছবি : চাঁদপুর কণ্ঠ।

হাজীগঞ্জের বলাখাল বাজারে বাস স্টপেজ দেওয়া নিয়ে সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। সে ঘটনার সমাধান না হওয়ায় বেশ কিছু বোগদাদ ও আইদি পরিবহনের বাস আটক রাখা হয়। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে দেন দরবার চলমান। এরই মাঝে সন্ধ্যার পরে বলাখাল স্কুল মাঠে থাকা বাসের শ্রমিকদের উপরে অজ্ঞাতরা হামলা করে। এতে কমপক্ষে ১০ জন পরিবহন শ্রমিক আহত হন। এরা হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তিসহ চিকিৎসা নিচ্ছেন।

বুধবার (২০ মে ২০২৬) সন্ধ্যার পরে ঘটনাটি ঘটে বলাখাল বাজারে। এ সংবাদ লেখা পর্যন্ত পরিস্থিতি শান্ত রয়েছে বলে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল মান্নান জানিয়েছেন। আহতরা হলেন : কচুয়ার আলী হোসেনের ছেলে ইমাম হোসেন, কুমিল্লার নাহিদুল ইসলামের ছেলে আকরাম হোসেন, হাজীগঞ্জের রান্ধুনীমুড়ার মৃত সাইদুর রহমানের ছেলে হাসান, মতলব উত্তর উপজেলার সাইফুল, কুমিল্লার মাসুদের ছেলে হাসান, রান্ধুনীমুড়া গ্রামের মৃত মোজাম্মেলের ছেলে সুমন, কুমিল্লার আমির হোসেনের ছেলে শাহ আলম, চাঁদপুর সদর উপজেলার মাসুদ হোসেনের ছেলে আকাশ, কুমিল্লার আবু তাহেরের ছেলে আব্দুল করিম, হাজীগঞ্জের রাজারগাঁওয়ের মৃত সাইদুর রহমানের ছেলে হাসান ও ফরিদ। এর মধ্যে ফরিদের অবস্থা গুরুতর বিধায় তাকে ২৫০ শয্যাবিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালে রেফার করা হয়েছে । হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আহত ক'জন জানান, স্কুল মাঠে দাঁড়িয়ে থাকা বাসগুলো দেখাশোনার জন্যে আমরা সেখানে গেলে অন্ধকারের মধ্যে আমাদের ওপর হামলা করা হয়।

বলাখাল বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বেপারী জানান, এ দিন সন্ধ্যার পরে অন্ধকারের মধ্যে পরিবহনের শ্রমিকদের ওপরে অজ্ঞাত কে বা কারা হামলা করেছে তা আমরা বুঝে ওঠার আগেই ঘটনাটি ঘটে যায়।

এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল মান্নান জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে কাউকে পাইনি। পরিস্থিতি পুরোপুরি শান্ত রয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়