বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২০ মে ২০২৬, ২২:১০

শাহরাস্তিতে জালাল উদ্দিন পণ্ডিত ট্রাস্টের দারিদ্র্য বিমোচন প্রকল্প

নগদ অর্থ ও গৃহনির্মাণ সামগ্রীসহ বিভিন্ন উপকরণ বিতরণ

শাহরাস্তি ব্যুরো।।
নগদ অর্থ ও গৃহনির্মাণ সামগ্রীসহ বিভিন্ন উপকরণ বিতরণ
শাহরাস্তিতে জালালউদ্দিন পণ্ডিত ট্রাস্টের দারিদ্র্য বিমোচন প্রকল্পের আওতায় উপকরণ বিতরণের দৃশ্য। ছবি : চাঁদপুর কণ্ঠ।

শাহরাস্তি উপজেলার আলহাজ্ব জালাল উদ্দিন পণ্ডিত ট্রাস্ট কর্তৃক জাকাত ফান্ড থেকে দারিদ্র্য বিমোচন প্রকল্পের আওতায় নগদ অর্থ ও গৃহনির্মাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার (২০ মে ২০২৬) সকালে জালাল উদ্দিন পণ্ডিত ট্রাস্ট কমপ্লেক্স প্রাঙ্গণে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দৈনিক চাঁদপুর কণ্ঠের প্রধান সম্পাদক ও চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী শাহাদাত। কাজী শাহাদাত তাঁর বক্তব্যে বলেন, জাকাত এমনভাবে দেয়া উচিত, যাতে যিনি জাকাত নেবেন তিনি পরবর্তীতে দারিদ্র্য ঘুচিয়ে জাকাত প্রদানের সামর্থ্য অর্জন করেন। জাকাত কোনো হাত পাতার বিষয় নয়, এটা অধিকার। ধনীর অর্থে গরিবের অধিকার। কোরআন হাদিসের আলোকে এটা গুরুত্বপূর্ণ বিষয়। জাকাত করুণা নয়, কিন্তু আমরা অনেকেই করুণা করে দিচ্ছি। তিনি আরো বলেন, আনুষ্ঠানিকভাবে আজকে জাকাত দেয়ার কারণ হলো, অন্য ধনী ব্যক্তিরা যাতে উদ্বুদ্ধ হয়। সবাই সতর্ক থাকতে হবে জাকাতের অর্থ ও সামগ্রী যাতে যথাযথভাবে প্রদান করা হয় এবং ব্যবহার করা হয়। মাওলানা মুহাম্মদ হেদায়েত উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি মো. মঈনুল ইসলাম কাজল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিম পাটোয়ারী লিটন, উনকিলা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. মনিরুজ্জামান, ইউনিয়ন জামায়াতের আমির মো. সালাউদ্দিন ও শাহরাস্তি প্রেসক্লাবের সহ-সভাপতি জাহাঙ্গীর আলম হৃদয়। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা মো. আবদুল কাদের ও ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মো. জাকির হোসেন। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন জালাল উদ্দিন পণ্ডিত ট্রাস্টের সম্পাদক হাফেজ মাওলানা মো. আরিফুল্লাহ। আলোচনা সভাশেষে ২১ জনের হাতে নগদ অর্থ, গৃহনির্মাণ সামগ্রী, সেলাই মেশিন সহ নানা উপকরণ বিতরণ করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়