বুধবার, ১৩ মে, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১৩ মে ২০২৬, ২২:৩৪

কচুয়া গাউছিয়া ছোবহানিয়া মাদ্রাসায় অভিভাবক সমাবেশ ও নবগঠিত কমিটির সংবর্ধনা

আলমগীর তালুকদার
কচুয়া গাউছিয়া ছোবহানিয়া মাদ্রাসায় অভিভাবক সমাবেশ ও নবগঠিত কমিটির সংবর্ধনা

কচুয়া উপজেলার ডুমুরিয়া গাউছিয়া

ছোবহানিয়া আলিম মাদ্রাসার নবগঠিত কমিটির সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ মে ২০২৬) মাদ্রাসা মাঠে শিক্ষার

মানোন্নয়নে অভিভাবক সমাবেশ ও নবগঠিত কমিটির সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি খাইরুল আবেদীন স্বপন। তিনি অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, দ্বীনি প্রতিষ্ঠানে অধ্যয়নের সুবাদে আপনাদের সন্তানরা যেনো সুশিক্ষায় শিক্ষিত হতে পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে। সন্তানদের আগামী দিনের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার স্বপ্ন দেখাতে হবে।

মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি অধ্যাপক আবদুল ওয়াদুদ মজুমদারের সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির প্রধান সমন্বয়ক শাহজালাল প্রধান জালাল। স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ ইশতিয়াক আহমাদ।

সহকারী শিক্ষক শামছুদ্দোহা এবং যুবদল নেতা জসিম বকাউলের যৌথ পরিচালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক হাবিব উন নবী সুমন, প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ আবুল হাশেম শাহ মিয়াজী, উপজেলা বিএনপির সহ-সভাপতি ও অভিভাবক ডা. আনোয়ার হোসেন, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মজিবুর রহমান, প্রতিষ্ঠানের শিক্ষক মাওলানা হাশমত উল্লাহ, অবসরপ্রাপ্ত শিক্ষক আ. ছোবহান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক মাহবুব আলম, ইউপি সদস্য ইউসুফ মিয়াজী প্রমুখ।

বক্তাগণ মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক আলিম শ্রেণীর একাডেমিক স্বীকৃতি পাওয়ায় শিক্ষামন্ত্রী ড.আ ন ম এহছানুল হক মিলনকে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ সময় মাদ্রাসার

ছাত্র-শিক্ষক অভিভাবকদের পক্ষ থেকে মাদ্রাসা পরিচালনা পর্ষদের নবগঠিত কমিটির সভাপতি অধ্যাপক আবদুল ওয়াদুদ মজুমদার ও অতিথিদেরকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।

অনুষ্ঠানে উত্তর ডুমুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল হোসেন, দক্ষিণ ডুমুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারহানা আফরোজসহ প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সবশেষে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য কামনায় দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়