প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৬, ১৯:০৫
ফরিদগঞ্জ পৌরসভার মহাপরিকল্পনা প্রণয়নে কর্মশালা

নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের অধীনে ফরিদগঞ্জ পৌরসভার ২০ বছর মেয়াদি মহাপরিকল্পনা প্রণয়ন প্রকল্পের অন্তর্বর্তী প্রতিবেদন উপস্থাপন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
|আরো খবর
মঙ্গলবার (২৮ এপ্রিল ২০২৬) পৌরসভার হলরুমে পৌর নির্বাহী কর্মকর্তা শাহ আবু সুফিয়ান খানের সভাপতিত্বে সেলটেক কনসালটেন্সি প্রাইভেট লিমিটেডের নগর পরিকল্পনাবিদ মহাপরিকল্পনার অন্তর্বর্তী প্রতিবেদন উপস্থাপন করেন। প্রতিবেদনে পৌর এলাকার নয়টি ওয়ার্ডের ভিন্ন ভিন্ন সমস্যা চিহ্নিত করা হয়। যেগুলোর মধ্যে ড্রেনেজ সমস্যা, সুপেয় পানির সমস্যা, বিদ্যুতের লোডশেডিং, জলাবদ্ধতা এবং সড়কগুলোর দুরবস্থার চিত্র উঠে আসে। পরে এসব বিষয়ে বক্তব্য রাখেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী আব্দুল কাদির, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মামুনুর রশিদ পাঠান, সাবেক সভাপতি নুরুন্নবী নোমান, সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী, পৌরসভার অধিবাসী এবং বিএনপি নেতা মুজিবুর রহমান, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক আমানত হোসেন গাজী, জেলা যুবদলের সদস্য আব্দুল মতিন, বাজার ব্যবসায়ী কমিটির সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন সজীব এবং লিপি হোসাইন।







