প্রকাশ : ২১ এপ্রিল ২০২৬, ২১:৩০
মোশারফ ফাউন্ডেশনের বাইক সেবায় উপকার পেলো পরীক্ষার্থী
স্টাফ রিপোর্টার।।

চাঁদপুরে এসএসসি পরীক্ষা দিতে এসে এডমিট কার্ড না আনায় বিপাকে পড়ে বাবুরহাট হাই স্কুলের এক পরীক্ষার্থী। মাতৃপীঠ স্কুল কেন্দ্রের ওই পরীক্ষার্থী বুঝতে পারে, ভুল করে এডমিট কার্ড বাড়িতে রেখে এসেছে। তখন পরীক্ষা শুরুর মাত্র ২০–২৫ মিনিট বাকি। যানজটের এই শহরে এতো অল্প সময়ে বাড়িতে গিয়ে এডমিট কার্ড নিয়ে আসা প্রায় অসম্ভব।
|আরো খবর
উল্লেখ্য, চাঁদপুর পৌরসভার মেয়র পদপ্রার্থী আলহাজ্ব মোশারফ হোসাইনের পক্ষে 'মোশারফ ফাউন্ডেশন' এ বছর এসএসসি পরীক্ষার্থীদের জন্যে কলম, খাবার পানি, বাইক সার্ভিসসহ বিভিন্ন সহায়তামূলক কার্যক্রম চালু করেছে। পাশাপাশি অভিভাবকদের জন্যে বসার স্থান ও পানির ব্যবস্থাও রাখা হয়েছে। মেয়র প্রার্থী মোশারফ হোসাইনের এমন ব্যতিক্রমী সেবামূলক উদ্যোগ সর্বমহলে ব্যাপক প্রশংসা কুড়াচ্ছে।








