বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২১ এপ্রিল ২০২৬, ২০:০৯

রাশেদা বেগম হীরার কৃতজ্ঞতা

অনলাইন ডেস্ক
রাশেদা বেগম হীরার কৃতজ্ঞতা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির টিকেটে তৃতীয় বারের মতো সংরক্ষিত নারী আসনের জন্যে চূড়ান্ত মনোনীত হওয়ায় মহান আল্লাহর দরবারে শোকরিয়া এবং বিএনপির চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি গভীর শ্রদ্ধা ও আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও বিএনপির উপদেষ্টা, কারানির্যাতিত নেত্রী আলহাজ রাশেদা বেগম হীরা (এমএ, এমফিল)। মঙ্গলবার (২১ এপ্রিল ২০২৬) বাংলাদেশ নির্বাচন কমিশনারের নিকট তিনি মনোনয়নপত্র দাখিল করেছেন।

তিনি জানান, আমি আরও ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, চাঁদপুর-১ আসনের এমপি শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন, চাঁদপুর-২ আসনের এমপি মো. জালাল উদ্দিন, চাঁদপুর-৩ আসনের এমপি শেখ ফরিদ আহম্মেদ মানিক ও চাঁদপুর-৫ আসনের এমপি ইঞ্জিনিয়ার মো. মমিনুল হককে।

এক বিবৃতিতে তিনি বলেন, দলীয় হাইকমান্ডের প্রতি আমি কৃতজ্ঞ। এই দায়িত্ব আমার জন্যে নতুন চ্যালেঞ্জ। তিনি বলেন, আমি দেশবাসী এবং দলীয় সর্বস্তরের নেতা-কর্মীদের আস্থা ও ভালোবাসা নিয়ে স্বচ্ছতা ও সততার সাথে জনকল্যাণে কাজ করতে চাই। আমি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি। আমি আমার দায়িত্ব পালনের মাধ্যমে চাঁদপুরের উন্নয়নসহ দেশের উন্নয়নে কাজ করতে সকলের ভালোবাসা ও দোয়া কামনা করছি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়