প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৬, ২০:০৬
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া

চাঁদপুর শহরের স্টেডিয়াম রোডস্থ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলের এসএসসি ২০২৬ সালের পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান বৃহস্পতিবার (১৬ এপ্রিল ২০২৬) দুপুরে চাঁদপুর শহরের মিশন রোডস্থ ক্যাম্পাস প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
|আরো খবর
অনুষ্ঠানে মোনাজাত ও দোয়া পরিচালনা করেন আলী রাজা জামে মসজিদের খতিব ও ইমাম মাওলানা আ.জ.ম. ইসমাইল হোসেন আজাদ।
মোনাজাতের পূর্বে পরীক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন স্কুলের অধ্যক্ষ মো. নূর খান, উপাধ্যক্ষ রেজাউল করিম ও আমন্ত্রিত অতিথি চাঁদপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক ফখরুল আলম।
সিনিয়র শিক্ষক আবুল কালাম আজাদের পরিচালনায় অনুষ্ঠানে পরীক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন নাইমুল ইসলাম। পরীক্ষার্থীদের পক্ষ থেকে বিদায়ী মানপত্র পাঠ করেন পরীক্ষার্থী ইয়াসমিন আক্তার ও শুভেচ্ছা মানপত্র পাঠ করেন শিক্ষার্থীদের পক্ষ থেকে দশম শ্রেণির শিক্ষার্থী মুনতাসিম মাসুক। ইসলামী সংগীত পরিবেশন করেন মানজুর হোসেন ও কোরআন তেলাওয়াত করেন মো. তাওসীফ সাফিন।
মোনাজাত ও দোয়া পরিচালনা শেষে সকল পরীক্ষার্থীকে শিক্ষা উপকরণ প্রদান করেন শিক্ষকবৃন্দ।








