শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৬, ২০:০৪

আমিয়াপুরে বিবি ফাতেমা (রা.) মহিলা মাদ্রাসায় বার্ষিক পুরস্কার বিতরণ ও বিদায় সংবর্ধনা

মাহবুব আলম লাভলু।।
আমিয়াপুরে বিবি ফাতেমা (রা.) মহিলা মাদ্রাসায় বার্ষিক পুরস্কার বিতরণ ও বিদায় সংবর্ধনা

মতলব উত্তর উপজেলার আমিয়াপুর হযরত বিবি ফাতেমা (রা.) মহিলা দাখিল মাদ্রাসায় বার্ষিক পুরস্কার বিতরণ, দাখিল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও মিলাদ-দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল ২০২৬) সকালে মাদ্রাসা প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও চাঁদপুর জেলা বিএনপির সদস্য মো. আলমগীর সরকার।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা ও ধর্মীয় মূল্যবোধে গড়ে তুলতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ভূমিকা অপরিসীম। তিনি দাখিল পরীক্ষার্থীদের মনোযোগ দিয়ে পড়াশোনা করে দেশ ও জাতির কল্যাণে কাজ করার আহ্বান জানান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিয়া মঞ্জুর আমিন স্বপন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. মামুন সরকার, ৩নং সাদুল্লাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি এসএ হোসেন প্রধান, বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী মো. শাহ আলম, ব্যবসায়ী ও সমাজসেবক ডা. মো. নজরুল ইসলাম, মো. মোবারক হোসেন এবং বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী মো. কবির হোসেন সর্দার।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৩নং সাদুল্লাপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ও মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি জিল্লুর রহমান সিদ্দিকী। অনুষ্ঠান সঞ্চালনা করেন মাদ্রাসার সুপার মাওলানা মুফতি ফারুক আহমেদ।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাইদুজ্জামান সরকার, আব্বাসউদ্দীন, সাইফুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে দাখিল পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে তাদের সাফল্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। পরে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়