প্রকাশ : ১১ এপ্রিল ২০২৬, ২২:১৩
প্রখ্যাত ক্রীড়া সংগঠক খন্দকার মজিবুর রহমান বেঁচে নেই

চাঁদপুর শহরের স্ট্র্যান্ড রোডের বাসিন্দা, চাঁদপুর মোহামেডান স্পোর্টিং ক্লাবের সাবেক সভাপতি, জেলা ক্রীড়া সংস্থার সাবেক কর্মকর্তা, সাবেক কৃতী খেলোয়াড় খন্দকার মজিবুর রহমান আর বেঁচে নেই। তিনি শনিবার (১১ এপ্রিল ২০২৬) রাত আনুমানিক সোয়া ৯টায় ঢাকার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও ২ মেয়েসহ বহু আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
সত্তরোর্ধ্ব খন্দকার মুজিবুর রহমান ছিলেন চাঁদপুর পৌরসভার সাবেক ভাইস চেয়ারম্যান মরহুম আ. লতিফ খন্দকারের মেঝো পুত্র। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।







