শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১১ এপ্রিল ২০২৬, ১৬:৫১

ফরিদগঞ্জে বিএনপির ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

প্রবীর চক্রবর্তী
ফরিদগঞ্জে বিএনপির ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান কর্তৃক ঘোষিত প্রতি শনিবার সারাদেশে ডেঙ্গু চিকনগুনিয়াসহ রোগ প্রতিরোধে সচেতনতা ও পরিষ্কার-পচ্ছিন্নতা কার্যক্রমের অংশ হিসেবে ফরিদগঞ্জে উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান করা হয়েছে।

শনিবার (১১ এপ্রিল ২০২৬) দুপুরে এই কার্যক্রম ফরিদগঞ্জ থানার সামনে থেকে শুরু হয়। এ সময় নেতাকর্মীরা উপজেলা সদরের সড়কের দুপাশে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করেন এবং জনগণকে ডেঙ্গু চিকনগুনিয়াসহ মশাবাহিত রোগ প্রতিরোধে নিজ নিজ আঙ্গিনা ও ব্যবসা প্রতিষ্ঠানের সামনে পরিষ্কার রাখার জন্যে অনুরোধ জানান।

উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক নাছির পাটওয়ারীর নেতৃত্বে এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এ এম টুটুল পাটওয়ারী, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোখলেছুর রহমান, গোলি বাবুল, বিএনপি নেতা আলমগীর হোসেন, সেলিম রাঢ়ী, পেয়ার আহাম্মদ, মিজানুর রহমান, মাহমুদ পাটওয়ারী, যুবদল নেতা শাওন পাঠান, ছাত্রদল নেতা মোহাম্মদ হোসেন, মুহিন আহাম্মদসহ বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ।

উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক নাছির পাটওয়ারী বলেন, আমাদের নেতা দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে ডেঙ্গুসহ মশা এবং পানি বাহিত রোগ প্রতিরোধে জনগণকে সচেতন করার জন্যে প্রতি শনিবার পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান করতে বলেছেন। সেই লক্ষ্যে ফরিদগঞ্জ উপজেলা বিএনপির পক্ষে আমরা এই অভিযান শুরু করেছি।

পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক টুটুল পাটওয়ারী বলেন, আমাদের নেতা সাবেক এমপি লায়ন হারুনুর রশিদ নির্দেশ দিয়েছেন দলের নির্দেশনা মোতাবেক এসব কর্মসূচি করতে। আমরা সেই লক্ষ্যে মাঠে নেমেছি। আশা করছি, প্রতিটি ইউনিয়নে এভাবেই দলের নেতাকর্মীরা কাজ করবেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়