প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৬, ১২:৪৮
কচুয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৎস্য খামারের কর্মচারীর মৃত্যু

কচুয়া পৌরসভার করইশ পূর্বপাড়ায় মাসুদের মাছের প্রজেক্টে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে খামারের কর্মচারী আলমগীর হোসেনের (৪৫) মৃত্যু হয়েছে। শনিবার ওই গ্রামের মাসুদের খামারে মাছ রোগে আক্রান্ত হলে রাত সাড়ে ১১টায় আলমগীর হোসেন খামারে ওষুধ দিতে যায়। খামারের বিদ্যুতের খুঁটির তার পানিতে পড়ে যায়। আলমগীরের শরীরে বিদ্যুতের তারের স্পর্শ লাগলে ঘটনাস্থলে তিনি মারা যান। আলমগীর শাহরাস্তি উপজেলার নিজ মেহার গ্রামের হোসেনের ছেলে।
|আরো খবর
কচুয়া থানার ওসি মোহাম্মদ বোরহান উদ্দিন জানান, সংবাদ পেয়ে কচুয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।








