বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   হাজীগঞ্জে ৩ ডাকাত গ্রেফতার। পিকআপ সহ দেশীয় অস্ত্র উদ্ধার

প্রকাশ : ২৫ মার্চ ২০২৬, ১৭:২০

শাহরাস্তি উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদকের ইন্তেকাল

মো. মঈনুল ইসলাম কাজল।।
শাহরাস্তি উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদকের ইন্তেকাল

৯০ দশকের তুখোড় ছাত্রনেতা ঐতিহ্যবাহী মেহের ডিগ্রি কলেজের সাবেক এজিএস এবং শাহরাস্তি উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এটিএম জিয়াউদ্দিন বাদল ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজিউন)। মঙ্গলবার (২৪ মার্চ ২০২৬) দিবাগত রাত দেড়টায় লাকসাম উপজেলায় মেয়ের বাড়িতে হঠাৎ অসুস্থ হয়ে তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ও ২ মেয়ে সহ বহু আত্মীয়স্বজন, বন্ধু বান্ধব ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন স্থানীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হক। বুধবার সকালে চিতোষী পশ্চিম ইউনিয়নের নোয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। মরহুমের জানাজায় অংশ নেন স্থানীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হক, বিশিষ্ট ব্যবসায়ী, প্রবীণ রাজনীতিবিদ আব্দুল মান্নান পাটোয়ারী, উপজেলা বিএনপির সভাপতি আয়েত আলী ভূঁইয়া, সহ-সভাপতি শাহ্ মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক সেলিম পাটোয়ারী লিটন, ইউপি চেয়ারম্যান জোবায়েদ কবির বাহাদুর সহ বিপুল সংখ্যক মুসল্লি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়