বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   হাজীগঞ্জে ৩ ডাকাত গ্রেফতার। পিকআপ সহ দেশীয় অস্ত্র উদ্ধার

প্রকাশ : ২৫ মার্চ ২০২৬, ০৯:৩৯

হাজীগঞ্জ প্রেস ক্লাবের দপ্তর সম্পাদকের ভ্রাতৃবিয়োগ

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট
হাজীগঞ্জ প্রেস ক্লাবের দপ্তর সম্পাদকের ভ্রাতৃবিয়োগ

হাজীগঞ্জ প্রেসক্লাবের দপ্তর সম্পাদক সাংবাদিক আলমগীর কবিরের একমাত্র বড়ো ভাই মো. জাকির হোসেন (৫২) মঙ্গলবার দিবাগত রাত দেড়টায় স্ট্রোকজনিত কারণে চুনারুঘাট সদর হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহে ওয়া ইন্নাহ ইলাইহি রাজিউন। মরহুমের জানাজা ও দাফন হাজীগঞ্জ উপজেলার দক্ষিণ পশ্চিম রাজারগাঁও নিজ বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। মৃত্যুকালে স্ত্রী, ৪ ছেলে, ২ মেয়ে, মা, ভাই ও বোন সহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। চাঁদপুর কণ্ঠের নিজস্ব প্রতিনিধি আলমগীর কবিরের বড়োভাইয়ের মৃত্যুতে হাজীগঞ্জ প্রেসক্লাব ও চাঁদপুর কণ্ঠ পরিবার গভীর শোক প্রকাশ, বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়