বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   হাজীগঞ্জে ৩ ডাকাত গ্রেফতার। পিকআপ সহ দেশীয় অস্ত্র উদ্ধার

প্রকাশ : ২৫ মার্চ ২০২৬, ০৭:১১

শাহতলীতে ঐতিহ্যবাহী রুশদী বাড়িতে পারিবারিক মিলনমেলা ও সংবর্ধনা

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট
শাহতলীতে ঐতিহ্যবাহী রুশদী বাড়িতে পারিবারিক মিলনমেলা ও সংবর্ধনা

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বড় শাহতলীতে ঈদ পরবর্তী ঐতিহ্যবাহী রুশদী বাড়ি ও মুন্সী বাড়ির যৌথ আয়োজনে পারিবারিক মিলনমেলা ২০২৬ ও চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদীকে বাড়ির পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়েছে।

মঙ্গলবার (২৪ মার্চ ২০২৬) বাদ জোহর শাহতলী রুশদী বাড়িতে বিশিষ্ট সমাজসেবক মো. নুরুজ্জামান মুন্সির পরিচালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন রুশদী বাড়ির কৃতী সন্তান চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী।

এ সময় সোহেল রুশদী তাঁর বক্তব্যে বলেন, রুশদী বাড়ির উদ্যোগে আজকের পারিবারিক মিলনমেলার আয়োজকদের ধন্যবাদ জানাচ্ছি। আমি মরহুম আব্দুর কাদের মুন্সি, মরহুম আব্দুর জব্বার মুন্সি ও বিশিষ্ট শিক্ষাবিদ মরহুম এটি আহমেদ হোসাইন রুশদী সাহেবসহ বাড়ির মরহুম পরিবারের সদস্যদের শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং তাদের রুহের মাগফিরাত কামনা করছি। রুশদী বাড়ি, মুন্সি বাড়ি এ এলাকায় একটি ঐতিহ্যবাহী পরিবার। আজকের অনুষ্ঠানটির ধারাবাহিকতা ধরে রাখতে হবে। বাড়ির সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ঐতিহ্য ধরে রাখতে হবে। আগামী প্রজন্ম বাড়ির এই ঐতিহ্যকে এগিয়ে নিতে হবে, প্রতিটি সদস্যের এটা দায়িত্ব। এমন কোনো আচরণ করা যাবে না, যাতে বাড়ির সুনাম ক্ষুণ্ন হয়।

এ বাড়ির কৃতী সন্তান ছিলেন আমার দাদা বিশিষ্ট শিক্ষাবিদ মরহুম এটি আহমেদ হোসাইন রুশদী। যিনি শিক্ষায় অবদান রাখায় তৎকালীন বৃটিশ সরকার থেকে রুশদী উপাধিতে ভূষিত হয়েছিলেন। তিনি এ এলাকাসহ দেশের বিভিন্ন স্থানে বহু শিক্ষা প্রতিষ্ঠান করেছেন। আমাদের বাড়ির অধিকাংশ আজকের অনুষ্ঠানে অংশ নিয়েছেন। যারা বাইরে আছেন তারাও সংহতি প্রকাশ করেছেন, সমর্থন জানিয়েছেন। মিলনমেলা হয়েছে আজকের অনুষ্ঠান।

তিনি বলেন, শতবছর পর রুশদী বাড়ি ও মুন্সির বাড়ির যৌথভাবে পারিবারিক মিলনমেলা একটা ভালো উদ্যোগ। ঈদ পরবর্তী মিলনমেলা হচ্ছে, এটা ধারাবাহিকভাবে প্রতিবছর করা হবে। আগামীতে মিলনমেলাকে আরো সুন্দর করা হবে। কীভাবে আরো সুন্দর করা যায় তা আমি করবো।

তিনি বলেন, আমি এ বছর ঐতিহ্যবাহী চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি নির্বাচিত হয়েছি আপনাদের দোয়ায়। চাঁদপুর প্রেসক্লাব বাংলাদেশের মধ্যে একটি ঐতিহ্যবাহী প্রেসক্লাব। সারাদেশে ক্লাবটির একটা সুনাম রয়েছে। প্রেসক্লাবের সাংবাদিকরা ঐক্যবদ্ধ রয়েছে। সাংবাদিকদের কল্যাণে, মানবতার কল্যাণে কাজ করছে চাঁদপুর প্রেসক্লাব।

তিনি আরো বলেন, এ বাড়ির কোনো বিষয়ে সমস্যা হলে আমাকে জানাবেন, আমি সেটা সমাধানের চেষ্টা করবো। এ বাড়িকে কীভাবে আরো সুন্দর করা যায় আমাকে জানাবেন। কোনো সমস্যা হলে নিজেরা বসে সমাধান করবো। এ অনুষ্ঠানটি প্রতিবছর করবো।

মিলনমেলায় আরো বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক মো. মিজানুর রহমান মুন্সি, সহকারী শিক্ষক (অব.) রায়হানা আক্তার সুরমা ও মেডিকেল শিক্ষার্থী (ফাইনাল ইয়ার) অনন্যা আক্তার।

অনুষ্ঠানে অংশগ্রহণ করেন জনতা ব্যাংকের অবসরপ্রাপ্ত প্রিন্সিপাল অফিসার আব্দুর কাদের হাজরা, সমাজসেবক বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক মুন্সি, সোহেল রুশদীর সহধর্মিণী শারমিন আক্তার বৈশাখী, সেনা সদস্য (অব.) শাহাআলম মুন্সি, সমাজসেবক নুর মোহাম্মদ মুন্সি, মো. মানিক মুন্সি, শামসুল হুদা, মাহফুজ মুন্সি, মাসুদ মুন্সি, মাসুম মুন্সি, হাসান মুন্সি, খোরশেদ মুন্সি, জাকিয়া বেগম, সেলিনা বেগম, পরান মুন্সিসহ মুন্সিবাড়ির সদস্যবৃন্দ।

শুরুতেই রুশদী বাড়ির সদস্যদের পক্ষ থেকে চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদীকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ আদনান মুন্সি।

জানানো হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়