বুধবার, ২৫ মার্চ, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   হাজীগঞ্জে ৩ ডাকাত গ্রেফতার। পিকআপ সহ দেশীয় অস্ত্র উদ্ধার

প্রকাশ : ২৪ মার্চ ২০২৬, ২১:২৮

চাঁদপুর পৌর মহাশ্মশান কালীমন্দিরের প্রতিষ্ঠাবার্ষিকীতে শতকণ্ঠে গীতাপাঠ ও কীর্তন

স্টাফ রিপোর্টার।।
চাঁদপুর পৌর মহাশ্মশান কালীমন্দিরের প্রতিষ্ঠাবার্ষিকীতে শতকণ্ঠে গীতাপাঠ ও কীর্তন

চাঁদপুর পৌর মহাশ্মশান কালীমন্দিরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শতকণ্ঠে গীতাপাঠ ও তিনদিনব্যাপী হরিনাম কীর্তন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ মার্চ ২০২৬) এ আয়োজন শুরু হয়। শেষ হবে বৃহস্পতিবার (২৬ মার্চ ২০২৬)।

সোমবার দুপুরে শতকণ্ঠে গীতাপাঠের উদ্বোধন করেন জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ। উপস্থিত ছিলেন জেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক গোপাল চন্দ্র সাহা, জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি পরেশ চন্দ্র মালাকার, সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সদস্য সচিব মানিক ঘোষ।

সন্ধ্যায় তিনদিনব্যাপী হরিনাম কীর্তনের ঘট স্থাপন করেন জেলা পূজা উদযাপন পরিষেদের সভাপতি সুভাষ চন্দ্র রায়। তিনি বলেন, সনাতনীদের সর্বশেষ কৃত্য মহাশ্মশানের ওপর ভিত্তি করেই হরিনাম কীর্তন, শতকণ্ঠে গীতাপাঠ ও বিভিন্ন পূজার আয়োজন করা হয়েছে।

চাঁদপুর পৌর মহাশ্মশান কমিটির সভাপতি খোকন লাল পোদ্দার ও সাধারণ সম্পাদক তমাল কুমার ভৌমিক বলেন, ২০১৮ সালে পৌর মহাশ্মশান কালীমন্দির প্রতিষ্ঠিত হয়। মন্দিরের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৪ দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করেছে মন্দির পরিচালনা কমিটি। ২৩ মার্চ সোমবার সকালে মঙ্গল ঘট স্থাপনের মধ্য দিয়ে বিশেষ পূজা, শতকণ্ঠে গীতাপাঠ ও তিনদিনব্যাপী হরিনাম কীর্তনের আয়োজন করা হয়। সিলেট, হবিগঞ্জ, ভোলা ও চাঁদপুর ছয়টি কীর্তনীয়া দলের পালাক্রমে হরিনাম কীর্তন পরিবেশন শেষে মহাপ্রসাদ বিতরণ মধ্য দিয়ে ২৬ মার্চ শেষ হবে ৪ দিনের ধর্মীয় অনুষ্ঠান। ধর্মীয় অনুষ্ঠান সফল ও মন্দিরের শ্রীবৃদ্ধির লক্ষ্যে ভক্তদের কাছে সাহায্য চেয়েছেন তারা।

এ উপলক্ষে মন্দির কমিটির সভাপতির অর্থায়নে দরিদ্রদের মাঝে কাপড় বিতরণ করা হয়েছে।

পৌর মহাশ্মশান উৎসব কমিটির কোষাধ্যক্ষ নেপাল সাহা চাঁদপুর পৌরবাসীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। সকলকে মহাশ্মশানের সকল অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্যে অনুরোধ জানান।

মন্দির কমিটি সূত্রে জানা গেছে, মন্দিরে ৪ এপ্রিল শীতলা পূজা ও শ্মশান কালীপূজা, ২৩ এপ্রিল ত্রিনাথ ঠাকুরের মেলা আর ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিকতা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়