বুধবার, ১৮ মার্চ, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   হাজীগঞ্জে ৩ ডাকাত গ্রেফতার। পিকআপ সহ দেশীয় অস্ত্র উদ্ধার

প্রকাশ : ১৮ মার্চ ২০২৬, ১৬:৩৪

কচুয়ায় হতদরিদ্রের মাঝে জান্নাত ওয়েলফেয়ার ট্রাস্টের ঈদ সমগ্রী বিতরণ

কচুয়ায় হতদরিদ্রের মাঝে জান্নাত ওয়েলফেয়ার ট্রাস্টের ঈদ সমগ্রী বিতরণ
আলমগীর তালুকদার

কচুয়ায় সামাজিক সংগঠন জান্নাত ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে

হতদরিদ্রদের মাঝে আর্থিক সহযোগিতা ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার (১৮ মার্চ ২০২৬) বুরগী মিয়াজী বাড়ি প্রাঙ্গণে এলাকার সহস্রাধিক পরিবারের মাঝে এসব সামগ্রী বিতরণ করেন বিশিষ্ট সমাজসেবক ও সংগঠনের সিইও মামুন মিয়াজী। বিতরণকালে তিনি বলেন, সবার মাঝে ঈদের আনন্দ ভাগাভাগি করে দেওয়ার লক্ষ্যে জান্নাত ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। ভবিষ্যতেও এলাকার মানুষের কল্যাণে সার্বিক সহযোগিতা করে যাবো।

এ সময় উপজেলা বিএনপির সহ-সভাপতি আজিজ উল্লাহ মাস্টার, সমাজসেবক মো. সেলিম মিয়াজী, কচুয়া প্রেস ক্লাবের সভাপতি আতাউল করিম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহীদ উল্লাহ মিয়াজী, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু আব্দুল্লাহ নোমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি মো. কাউছার হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বিতরণ কার্যক্রমে সার্বিক সহযোগিতা করেন বোরহান উদ্দিন, ফয়েজ আহমেদ, সবুজ মজুমদার, আবুল কালাম রিপন ও মো. কাউছার।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়