মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   হাজীগঞ্জে ৩ ডাকাত গ্রেফতার। পিকআপ সহ দেশীয় অস্ত্র উদ্ধার

প্রকাশ : ১৬ মার্চ ২০২৬, ২১:১৪

মতলব উপজেলা ও পৌর জামায়াতের ইফতার মাহফিলে অ্যাড. শাহজাহান মিয়া

কুরআনের আইন ছাড়া সমাজে শান্তি প্রতিষ্ঠা হবে না

রেদওয়ান আহমেদ জাকির।।
কুরআনের আইন ছাড়া সমাজে শান্তি প্রতিষ্ঠা হবে না

বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলার সেক্রেটারী অ্যাড. মো. শাহজাহান মিয়া বলেছেন, রমজান মাস হচ্ছে ট্রেনিংয়ের মাস। এক মাসের তাকওয়ার ট্রেনিং নিয়ে বাকি ১১ মাস তাকওয়ার ভিত্তিতে নিজেকে পরিচালনা করবেন। রমজান মাসে আমরা যেভাবে অন্যায় কাজ থেকে বিরত থাকি, তেমনি বাকি দিনগুলোতে অন্যায় কাজ থেকে বিরত থাকতে হবে। রমজান মাস কুরআন নাজিলের মাস। তিনি আরো বলেন, আল্লাহ বলেছেন, রমজান মাস হচ্ছে মুত্তাকিদের জন্যে হেদায়েতের মাস। কুরআন হচ্ছে সত্য ও মিথ্যার মানদণ্ড। কুরআন অনুযায়ী আমাদের সারাজীবনের সকল কাজ কর্ম পরিচালনা করতে হবে। কিন্তু আমাদের কোনো কাজই কুরআন দ্বারা পরিচালিত হচ্ছে না। এই রাষ্ট্র ও সমাজে কুরআনের আইন ছাড়া মানুষের আইন দিয়ে শান্তি প্রতিষ্ঠা হবে না। যতদিন পর্যন্ত কুরআনের আলোকে সমাজ ও রাষ্ট্র পরিচালনা না হবে, ততদিন দেশে শান্তি ফিরে আসবে না।

সোমবার (১৬ মার্চ ২০২৬) মতলব কমিউনিটি সেন্টারে বাংলাদেশ জামায়াতে ইসলামী মতলব দক্ষিণ উপজেলা ও পৌর শাখার আয়োজনে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামী মতলব দক্ষিণ উপজেলা শাখার আমীর আব্দুর রশিদ পাটওয়ারীর সভাপতিত্বে ও পৌর আমীর মো. জসিম উদ্দিন প্রধানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন প্রধান, পৌর জামায়াতের সেক্রেটারি মো. কবির হোসেন দেওয়ান, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েরগাঁও উত্তর ইউনিয়নের আমীর অধ্যাপক মো. ওয়ালী উল্যাহ, নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নের আমীর মাওলানা নজরুল ইসলাম, পৌরসভার সহকারী সেক্রেটারী মো. মিজানুর রহমান প্রধান। বক্তব্য রাখেন মতলব প্রেসক্লাবের যুগ্ম আহ্বায়ক গোলাম সারওয়ার সেলিম, শ্রমিককল্যাণ ফেডারেশনের সভাপতি শরীফ উল্যাহ পাটওয়ারী, ১নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি সাইদুর রহমান মিয়াজী প্রমুখ।

অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মতলব পৌর শাখার শূরা সদস্য মাওলানা আব্দুল মালেক।

অনুষ্ঠানে মতলব দক্ষিণ উপজেলা ও পৌরসভার বিভিন্ন ইউনিয়ন এবং ওয়ার্ড জামায়াতের রুকন সদস্য, কর্মী, সহযোগী ও সমর্থকবৃন্দ, সুধীজন, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়