মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   হাজীগঞ্জে ৩ ডাকাত গ্রেফতার। পিকআপ সহ দেশীয় অস্ত্র উদ্ধার

প্রকাশ : ০৯ মার্চ ২০২৬, ২১:১০

কচুয়া কেন্দ্রীয় সমবায় সমিতির ইফতার ও দোয়া

আলমগীর তালুকদার।।
কচুয়া কেন্দ্রীয় সমবায় সমিতির ইফতার ও দোয়া

কচুয়া উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ মার্চ ২০২৬) উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ে সমিতির সভাপতি মো. বিল্লাল হোসেন মজুমদারের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কচুয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ বোরহান উদ্দিন।

সমিতির সভাপতি সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে বলেন, সমিতির এ কার্যক্রম আমাদের সবার মাঝে সামাজিক বন্ধন সৃষ্টি করবে। আমরা সবাই মিলে কেন্দ্রীয় সমবায় সমিতিকে একটি আদর্শ সংগঠন হিসেবে গড়ে তুলতে কাজ করবো।

অনুষ্ঠানে সমিতির ভাইস চেয়ারম্যান জাকির হোসেন, সদস্য ইমাম হাসান, মোহাম্মদ আব্দুল আজিজ, শফিকুল ইসলাম, কচুয়া প্রেসক্লাবের সভাপতি আতাউল করিম, পল্লী উন্নয়ন কর্মকর্তা আবুল হাসনাত, পরিদর্শক ইব্রাহিম মোহাম্মদ আলী, পৌর বিএনপির আহ্বায়ক হাবিব উল্লাহ হাবিব, কচুয়া বাজার পরিচালনা সমিতির সভাপতি ব্যবসায়ী হাজী তরিকুল ইসলাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সেলিম পাটোয়ারী, বিএনপি নেতা ফখরুল ইসলাম, পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক মহিন খানসহ বিভিন্ন সমিতির সভাপতি ও ম্যানেজারসহ সুধীজন উপস্থিত ছিলেন ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়