প্রকাশ : ০৮ মার্চ ২০২৬, ২১:৫০
কুরআন নাজিলের মাসে কুরআনবিরোধী সমাজ পরিবর্তনের শপথ নিতে হবে
----হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান

ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা সভাপতি হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান বলেছেন, কুরআন নাজিলের মাসে কুরআনবিরোধী সমাজ পরিবর্তনের শপথ নিতে হবে। মাহে রমজান আমাদের আল্লাহভীতি শিক্ষা দেয়। রমজানের শিক্ষা নিয়ে তাকওয়াভিত্তিক সমাজগঠন ছাড়া দেশে প্রকৃত সুশাসন প্রতিষ্ঠা সম্ভব হবে না। জনআকাঙ্ক্ষার বাংলাদেশ গড়তে হলে তাকওয়াভিত্তিক সমাজ গঠন করতে হবে। আল্লাহভীতি না থাকলে মানুষ যে কোনো অপরাধপ্রবণ হতে দ্বিধা করে না। দেশ ও সমাজ থেকে চাঁদা, খুন, ধর্ষণ রোধ করতে হলে রমজানের শিক্ষা নিয়ে তাকওয়াভিত্তিক সমাজ গঠন ছাড়া বিকল্প নেই।
|আরো খবর
মাওলানা মাকসুদুর রহমান আরও বলেন, বর্তমানে চাঁদাবাজি একটি মহামারির নাম। এ মহামারি থেকে জাতি মুক্তি চায়। নতুন সরকার চাঁদাবাজির কণ্ঠনালী চেপে ধরতে না পারলে এবং নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হলে সরকারের জন্যে ভালো ফল বয়ে আনবে না।
রোববার (৮ মার্চ ২০২৬) বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ কচুয়া উপজেলা শাখার উদ্যোগে উপজেলা কার্যালয়ে আয়োজিত মাহে রমজানের তাৎপর্য ও আমাদের করণীয় শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।
উপজেলা সভাপতি মাওলানা আবু হানিফ পাটওয়ারীর সভাপতিত্বে ও সেক্রেটারি ইমরা হোসাইন জহিরের পরিচালনায় আরও বক্তব্য রাখেন জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা হেলাল আহমাদ, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক রবিউল ইসলাম রুবেল, উপদেষ্টা ক্বারী তাজুল ইসলাম, মুহাম্মদ ওসমান গণি, মাজহারুল ইসলাম, আলমগীর হোসাইন প্রমুখ।







