মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   হাজীগঞ্জে ৩ ডাকাত গ্রেফতার। পিকআপ সহ দেশীয় অস্ত্র উদ্ধার

প্রকাশ : ০৮ মার্চ ২০২৬, ১৫:১৯

আন্তর্জাতিক নারী দিবসে ইন্টারন্যাশনাল গ্লোবাল স্টার ওমেন এওয়ার্ড পেলেন চাঁদপুরের আলেয়া বেগম লাকী

আন্তর্জাতিক নারী দিবসে ইন্টারন্যাশনাল গ্লোবাল স্টার ওমেন এওয়ার্ড পেলেন চাঁদপুরের আলেয়া বেগম লাকী
অনলাইন ডেস্ক

প্রতিবছরের ন্যায় ৭ মার্চ ২০২৬ (শনিবার) আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ঢাকার বাংলা মোটরস্থ বিশ্ব সাহিত্য কেন্দ্রে অনুষ্ঠিত হয় ইন্টারন্যাশনাল গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড প্রধান অনুষ্ঠান।

গ্লোবাল স্টার কমিউনিকেশন কর্তৃক আয়োজিত নারীর অর্জন, সাফল্য ও অবদানকে স্বীকৃতি জানাতে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এর প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম। অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশবরেণ্য চলচ্চিত্র অভিনেত্রী দিলারা জামান, সঙ্গীতশিল্পী রিজিয়া পারভিন, চলচ্চিত্র অভিনেত্রী রোজিনা আক্তার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. রেবেকা সুলতানা, এটিএন বাংলার উপদেষ্টা তাশিক আহমেদ, বাংলাদেশ সেনাবাহিনীর প্রফেসর ড. ব্রিগেডিয়ার জেনারেল (অব.) নাজমা বেগম নাজু।

গ্লোবাল স্টার ওমেন্স অ্যাওয়ার্ড বিতরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন গ্লোবাল স্টার কমিউনিকেশনের প্রধান উপদেষ্টা প্রফেসর ডা. হামিদা খানম।

"নারীর বিকাশ, নারীর জয়, ছড়িয়ে পড়ুক বিশ্বময়" এবারের প্রতিপাদ্যকে সামনে রেখে অর্থনীতি, ব্যবসা-বাণিজ্য, উদ্যোক্তা, চলচিত্র, টেলিভিশন নাটক, ওটিটি, সংগীত, নৃত্য, সাংবাদিকতা, চিকিৎসা, শিক্ষা, সাহিত্য, গণমাধ্যম,

সমাজসেবা, রাজনীতি, মানবিক কাজ এবং আবৃত্তিসহ মোট ১৫টি ক্যাটাগরিতে সফল ও অনুকরণীয়

ব্যক্তিত্বদের সম্মাননা প্রদান করা হবে। এরই প্রেক্ষিতে সমাজ উন্নয়ন ও আইনী সেবায় অবদান রাখবার জন্য ইন্টারন্যাশনাল গ্লোবাল স্টার ওমেন এওয়ার্ড পেলেন পিচ এন্ড লাভ ডেভেলপমেন্ট সোসাইটি (পিএলডিএস) চেয়ারম্যান চাঁদপুরের মেয়ে রোটারিয়ান এডভোকেট আলেয়া বেগম লাকী।

অনুষ্ঠানে বক্তারা নারীর অগ্রযাত্রাকে সম্মানিত ও উদযাপন করতে এই আয়োজন গুরুত্বপূর্ণ ভ‚মিকা রাখবে বলে

আশাবাদ ব্যক্ত করেছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়