শনিবার, ০৭ মার্চ, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জ উপজেলার চান্দ্রা বাজার এলাকায় ট্রাক থেকে মালামাল নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু
  •   কচুয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু
  •   মতলব উত্তরে ব্যাংকের সিকিউরিটি গার্ডের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রকাশ : ০৬ মার্চ ২০২৬, ২২:৩২

সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিতরা পেল প্রভাতের ইফতার ও ঈদ সামগ্রী

সংবাদদাতা।।
সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিতরা পেল প্রভাতের ইফতার ও ঈদ সামগ্রী

আর্তমানবতার সেবায় নিয়োজিত সরকারি নিবন্ধনকৃত স্বেচ্ছাসেবী সংগঠন প্রভাত যুব সমাজকল্যাণ সংস্থা'র উদ্যোগে পবিত্র মাহে রমজান ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সমাজের অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার (৬ মার্চ ২০২৬) সকালে উপজেলার মহামায়া হানাফিয়া উচ্চ বিদ্যালয় কক্ষে আনুষ্ঠানিকভাবে এসব ইফতার ও ঈদ সামগ্রী অসহায় ব্যক্তিদের হাতে তুলে দেন সংগঠনের নেতৃবৃন্দ।

সংগঠনের সভাপতি হাবিবুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. মাসুদ হোসেনের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন সংগঠনের কোষাধ্যক্ষ মো. জহিরুল ইসলাম হানিফ। বিতরণকৃত প্রতি প্যাকেটে ছিলো : ছোলা, মুড়ি, খেসারি ডাল, আলু, পেঁয়াজ, সয়াবিন তেল, খেজুর, সেমাই, চিনি, বাদাম ও কিসমিস। এদিকে এর আগেরদিন বৃহস্পতিবার মহামায়া এলাকার অসহায় রোজাদারকে নিয়ে মহামায়া স্কুল মাঠে ইফতার করেন প্রভাতের সদস্যরা। তাদের এমন উদ্যোগকে স্বাগত জানান সমাজের বিভিন্ন শ্রেণী- পেশার মানুষ।

অনুষ্ঠানে আয়োজকরা বলেন, আর্তমানবতার সেবা এবং সমাজের সার্বিক উন্নয়নই আমাদের মূল লক্ষ্য। প্রতি বছরের ন্যায় এবারও আমরা আমাদের সাধ্যমতো অসহায় ও হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। এই ইফতার সামগ্রী বিতরণ ছাড়াও আমাদের বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড আগামীতেও অব্যাহত থাকবে। দানশীল ব্যক্তিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তারা আরও বলেন, সমাজের অনেক মানুষ আমাদের এই মহৎ কাজে আর্থিক ও মানসিকভাবে সহযোগিতা করেছেন। আমরা তাদের প্রতি কৃতজ্ঞ এবং আশা করছি সামনের দিনগুলোতেও তারা আমাদের পাশে থাকবে।

আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রভাত যুব সমাজকল্যাণ সংস্থার সহ-সভাপতি জুয়েল হাজী, সাংগঠনিক সম্পাদক সাজিদুর রহমান পাটওয়ারী, কোষাধ্যক্ষ জহিরুল ইসলাম হানিফ, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আল মাহমুদ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুল আজিজ, সদস্য খলিলুর রহমান, তাওহিদুল ইসলাম, সিয়াম হোসেন, মেহেরাজ হোসেন, মামুন হোসেন, জিহাদ হোসেন সহ বিভিন্ন সামাজিক নেতৃবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়