প্রকাশ : ০৩ মার্চ ২০২৬, ২০:২৬
চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকের সাথে 'তারুণ্যের আলো' নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময়

চাঁদপুর শহরের বাবুরহাটস্থ তারুণ্যের আলো সংগঠনের পক্ষ থেকে চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী ও সাধারণ সম্পাদক এম এ লতিফের সাথে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করা হয়েছে।
|আরো খবর
তারুণ্যের আলো একটি সামাজিক সংগঠন, যার মূল উদ্দেশ্য সমাজের নিম্ন শ্রেণির মানুষের সহায়তা করা, সমাজের সার্বিক উন্নয়নে কাজ করা এবং পরিবেশ সংরক্ষণে সচেতনতা সৃষ্টিতে ভূমিকা রাখা। সংগঠনের নেতৃবৃন্দ প্রজেক্ট 'রমজানের হাসি' সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।
এ সময় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম এ লতিফ, তারুণ্যের আলো সংগঠনের সভাপতি জাহিদ হাসান, সাধারণ সম্পাদক তাসনিয়া তাসনু, সদস্য সৈকত, রায়হান, অনিক, আব্দুল্লাহ ও নাজিম উপস্থিত ছিলেন।উল্লেখ্য, চাঁদপুরের মেধাবী ও সেরা শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত এই সংগঠন সমাজকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।








