বুধবার, ১৮ মার্চ, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   হাজীগঞ্জে ৩ ডাকাত গ্রেফতার। পিকআপ সহ দেশীয় অস্ত্র উদ্ধার

প্রকাশ : ০৮ জুলাই ২০২২, ২১:৫৯

খাদেরগাঁও ইউপি নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ

মুহাম্মদ আরিফ বিল্লাহ
খাদেরগাঁও ইউপি নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ

মতলব দক্ষিণ উপজেলার ৩নং খাদেরগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। গত ৮ জুলাই সকালে উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে প্রার্থীদের উপস্থিতিতে এ প্রতীক বরাদ্দ দেয়া হয়। এ সময় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান সৈয়দ মনজুর হোসেন রিপন (প্রতীক নৌকা), ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ও ৭নং ওয়ার্ডের বর্তমান মেম্বার মোঃ ইকবাল হোসেন হাওলাদার (প্রতীক ঘোড়া) এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মোঃ শরিফুল ইসলাম সুজনের (প্রতীক হাতপাখা) মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়। এ সময় প্রত্যেক প্রার্থীর কর্মী সমর্থকদের মাঝে ছিল উৎসবের আমেজ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়