প্রকাশ : ১২ নভেম্বর ২০২৬, ২১:৫৩
চাঁদপুরে এপিএল ক্রিকেট লিগের জার্সি উন্মোচন করলেন জেলা পরিষদের প্রশাসক

ঢাকায় অনুষ্ঠিতব্য ‘অ্যাডভোকেটস প্রিমিয়ার লিগ বাংলাদেশ (এপিএল বিডি)’ ক্রিকেটে অংশ নিতে চাঁদপুর জেলা আইনজীবী সমিতি দলের জার্সি উন্মোচন করা হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর ২০২৬) বিকেলে জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে দলের খেলোয়াড় ও সিনিয়র আইনজীবীদের উপস্থিতিতে এই জার্সি উন্মোচন করেন চাঁদপুর বারের সিনিয়র আইনজীবী ও জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এ. কে. এম. সলিম উল্যা সেলিম।
|আরো খবর
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট শামছুল ইসলাম মন্টু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাকির হোসেন ফয়সাল, জিপি অ্যাডভোকেট রফিকুল হাসান রীপন, পিপি অ্যাডভোকেট কোহিনূর রশিদ, স্পেশাল পিপি অ্যাডভোকেট শিরীন সুলতানা মুক্তা, এডিশনাল পিপি অ্যাডভোকেট মুনিরা চৌধুরী, ক্রীড়া সংগঠক অ্যাডভোকেট নুরুল আমিন খান আকাশ, অ্যাডভোকেট জসিম মেহেদী এবং চাঁদপুর জেলা আইনজীবী সমিতি দলের জার্সির পৃষ্ঠপোষক অ্যাডভোকেট হান্নান কাজীসহ জেলা বারের অন্য নেতৃবৃন্দ ও খেলোয়াড়রা।
দেশের আইনজীবীদের মধ্যে ঐক্য, সম্প্রীতি, বন্ধুত্ব এবং পেশাগত যোগাযোগ জোরদার করার লক্ষ্যে এপিএল বিডির তৃতীয় আসর অনুষ্ঠিত হচ্ছে। এবারের আসরে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনসহ দেশের ১৭টির বেশি জেলা বার অ্যাসোসিয়েশনের প্রতিনিধিত্বকারী মোট ৩২টি দল অংশ নিচ্ছে। টুর্নামেন্টের লিগ পর্বের ম্যাচগুলো ঢাকার ফার্মগেট ইন্দিরা মাঠে এবং কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচগুলো কক্সবাজার আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
আসন্ন টুর্নামেন্টে চাঁদপুর জেলা দল (সিবিএ হিলশা) শনিবার তিনটি ম্যাচে মাঠে নামবে :
প্রথম ম্যাচ : সকাল ৯টা — চাঁদপুর ডিস্ট্রিক্ট বার অ্যাসোসিয়েশন (সিবিএ হিলশা) বনাম রুলা।
দ্বিতীয় ম্যাচ : দুপুর — ঢাকা বার ডমিনিয়ন বনাম সিবিএ হিলশা।
তৃতীয় ম্যাচ : বিকেল ৫টা—সিবিএ হিলশা বনাম কক্সবাজার বার অ্যাসোসিয়েশন (রাত ৯টায় আরেকটি ম্যাচ রয়েছে)।








