প্রকাশ : ২৭ আগস্ট ২০২৬, ০১:৫৫
শিশু-কিশোরদের মাদকমুক্ত রাখতে ফুটবল বিতরণ করলেন শরীফ উদ্দিন পলাশ

চাঁদপুর জেলা বিএনপির প্রচার সম্পাদক ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী শরীফ উদ্দিন পলাশ শিশু-কিশোরদের মাঝে ফুটবল বিতরণ করেছেন। বৃহস্পতিবার (২৬ আগস্ট ২০২৬) পৌরসভার ১২নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় ঘুরে তিনি এই ফুটবলগুলো তুলে দেন।
|আরো খবর
ফুটবল বিতরণকালে তিনি বলেন, "খেলাধুলা শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।" মাদক, কিশোর গ্যাং ও ইভটিজিংয়ের মতো সামাজিক অপরাধ থেকে দূরে থেকে খেলাধুলায় সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, একটি সুস্থ সমাজ গড়তে শিশু-কিশোরদের জন্য খেলার মাঠ ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করা জরুরি। এ সময় ভবিষ্যৎ প্রজন্মকে অপরাধমুক্ত রাখতে পরিবার ও জনপ্রতিনিধিদের ঐক্যবদ্ধভাবে কাজ করার তাগিদ দেন তিনি।
ফুটবল উপহার পেয়ে আনন্দিত শিশু-কিশোররা নিয়মিত খেলাধুলার প্রত্যয় ব্যক্ত করে। অনুষ্ঠানে চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি শাহাদাত হোসেন শান্তসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ডিসিকে /এমজেডএইচ








