প্রকাশ : ০৩ আগস্ট ২০২৬, ০২:০৭
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ৩য় ম্যাচ অনুষ্ঠিত

মতলব উত্তর উপজেলার উত্তর ইসলামাবাদ যুবসমাজের উদ্যোগে আয়োজিত ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি চায়না বার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। রোববার (২ আগস্ট ২০২৬) বিকেলে মমরুজকান্দি সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এই খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মতলব উত্তর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিয়া মনজুর আমিন স্বপন।
|আরো খবর
সুজাতপুর বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক ও ইসলামাবাদ ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সজীব পাটোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক রাশেদুজ্জামান টিপু, উপজেলা মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক আমেনা বেগম, ইসলামাবাদ ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আমির হোসেন সরকার, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আরিফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক সাকিব বেপারী এবং সুজাতপুর বাজার বণিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক হাজী ইলিয়াছ পাটোয়ারীসহ টুর্নামেন্ট পরিচালনা কমিটির নেতৃবৃন্দ।
দিনের নির্ধারিত ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করে সাদুল্লাপুর বন্ধুত্ব একাদশ ও নিশ্চিন্তপুর একাদশ। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা শেষে সাদুল্লাপুর বন্ধুত্ব একাদশকে ২-১ গোলে পরাজিত করে বিজয় অর্জন করে নিশ্চিন্তপুর একাদশ।
ডিসিকে /এমজেডএইচ








