বুধবার, ১৫ জুলাই, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১৪ জুলাই ২০২৬, ২১:৫৭

শহীদ জিয়া গোল্ড কাপে সেমিফাইনালে বাবুরহাট এফসি

শিরোপার লক্ষ্য নিয়ে মাঠ কাঁপালো দলটি

আব্দুল্লাহ আল মামুন।।
শহীদ জিয়া গোল্ড কাপে সেমিফাইনালে বাবুরহাট এফসি

হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল ও কলেজ মাঠে অনুষ্ঠিত জমকালো ‘জিয়া শহীদ গোল্ড কাপ’ ফুটবল টুর্নামেন্টে দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করেছে বাবুরহাট এফসি। মঙ্গলবার (১৪ জুলাই ২০২৬) বিকেল ৪টায় অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনালের এই ম্যাচে বাবুরহাট এফসি ৩-০ গোলে কুমিল্লা বাদল রায় একাডেমিকে পরাজিত করে দাপটের সাথে সেমিফাইনাল নিশ্চিত করেছে।

হাজারো দর্শকের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ ছিলো পুরো বিদ্যালয় মাঠ। ম্যাচের শুরু থেকেই দুর্দান্ত ছন্দে ছিলো বাবুরহাট এফসি। দলের হয়ে গোল তিনটি করেন মেহেদী মেসি, আরিয়ান এবং তরিকুল। প্রতিপক্ষের রক্ষণভাগকে গুঁড়িয়ে দিয়ে তাদের এই দাপুটে জয় মাঠে উপস্থিত দর্শকদের মুগ্ধ করেছে।

খেলাটির পুরস্কার বিতরণী ও আলোচনা পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইবনে আল জায়েদ হোসেন। তিনি তাঁর বক্তব্যে বলেন, "খেলাধুলা যুবসমাজকে মাদকসহ সকল প্রকার অসামাজিক ও ক্ষতিকর কর্মকাণ্ড থেকে দূরে রাখে। সুন্দর ভবিষ্যৎ বিনির্মাণে এবং দেশসেবায় নিজেদের যোগ্য করে গড়ে তুলতে পড়াশোনার পাশাপাশি খেলাধুলার কোনো বিকল্প নেই। নিয়মিত খেলাধুলা শরীর ও মনকে সতেজ রাখে, যা একজন ছাত্র ও যুবকের জন্যে অত্যন্ত জরুরি।"

ম্যাচ জয়ের প্রতিক্রিয়ায় বাবুরহাট এফসির অন্যতম পরিচালক আনিসুজ্জামান জুয়েল বলেন, "আমাদের জন্যে এই ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিলো। পরিচালকদের সর্বোচ্চ পরিকল্পনা এবং খেলোয়াড়দের অক্লান্ত পরিশ্রমে আমরা জয়লাভ করেছি। আমরা প্রমাণ করেছি, বাবুরহাট এফসি এবার শিরোপা জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নেমেছে। ইনশাআল্লাহ, আমরা চ্যাম্পিয়ন হবো।" তিনি আরও বলেন, "আমাদের সব থেকে বড়ো শক্তির জায়গা হলো এলাকাবাসীর অকুন্ঠ সমর্থন। এই ভালোবাসা ও পরিচালকদের সম্মিলিত প্রচেষ্টা আমাদের শিরোপা জয়ের পথে এগিয়ে নিচ্ছে।"

উক্ত খেলায় বিশিষ্ট ব্যক্তিবর্গ ও ক্রীড়ানুরাগীদের মধ্যে উপস্থিত ছিলেন জিন্টু মাল, চন্দন দে, কাকন খান, বাবু মাল, হাসান মাল, মাসুদ মাল, ফয়সাল মাল, ফরহাদ মাল, নাঈম মাল, মুন্না মাল, সম্রাট মাল, মোস্তফা খান, সুমন মাল, মাসুম বিল্লাহ, কামরুল, তারেক, মোস্তফা সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও হাজারো ফুটবলপ্রেমী দর্শক। খেলায় বাবুরহাট এফসির মেহেদী মেসি ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন।

পুরো ম্যাচজুড়ে বাবুরহাট এফসির ফুটবলারদের গতিশীল ফুটবল এবং জয়সূচক গোলগুলো দর্শকদের মাঝে ব্যাপক উত্তেজনার সৃষ্টি করে। সেমিফাইনালে দলের ধারাবাহিক পারফরম্যান্স দেখার অপেক্ষায় এখন জেলার ফুটবলপ্রেমীরা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়