সোমবার, ১৫ জুন, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১৫ জুন ২০২৬, ১২:১৯

আর্জেন্টিনার নান্দনিক ফুটবলে মুগ্ধ শেখ মহিউদ্দিন রাসেল, আবারও বিশ্বকাপ জয়ের স্বপ্ন

আব্দুল্লাহ আল মামুন
আর্জেন্টিনার নান্দনিক ফুটবলে মুগ্ধ শেখ মহিউদ্দিন রাসেল, আবারও বিশ্বকাপ জয়ের স্বপ্ন

বিশ্বকাপ ফুটবলকে ঘিরে বিশ্বজুড়ে যখন উৎসবের আমেজ, তখন বাংলাদেশের কোটি ফুটবলপ্রেমীর মতো চাঁদপুরের আর্জেন্টিনা সমর্থকদের মধ্যেও বিরাজ করছে ব্যাপক উচ্ছ্বাস। তাদেরই একজন বিশিষ্ট সংগঠক ও সমাজসেবক শেখ মহিউদ্দিন রাসেল, যিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন যে, গত আসরের মতো এবারও বিশ্বকাপের শিরোপা জিতবে আর্জেন্টিনা।

তিনি বলেন, “লিওনেল মেসির নান্দনিক ও শৈল্পিক ফুটবল সারা বিশ্বকে শিখিয়েছে কীভাবে সুন্দর, পরিচ্ছন্ন এবং দলগত ফুটবল খেলতে হয়। আর্জেন্টিনা শুধু একটি ফুটবল দল নয়, এটি শৃঙ্খলা, ঐক্য এবং পারস্পরিক শ্রদ্ধাবোধের এক অনন্য উদাহরণ। মাঠে তারা প্রতিপক্ষকে সম্মান করে এবং নিজেদের দক্ষতা দিয়ে জয় ছিনিয়ে আনে।”

আর্জেন্টিনার ফুটবল ইতিহাসের প্রসঙ্গ টেনে তিনি বলেন, কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনা তাঁর অসাধারণ ড্রিবলিং, নেতৃত্ব ও গোল করার ক্ষমতা দিয়ে বিশ্ব ফুটবলে অমর হয়ে আছেন। বর্তমান সময়ে লিওনেল মেসি আক্রমণভাগ ও প্লেমেকার হিসেবে বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়। এছাড়া গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ, ডিফেন্ডার ক্রিস্টিয়ান রোমেরো, মিডফিল্ডার রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ ও অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার এবং স্ট্রাইকার লাউতারো মার্টিনেজ ও হুলিয়ান আলভারেজ নিজেদের অবস্থানে বিশ্বমানের পারফরম্যান্স উপহার দিয়ে চলেছেন।

মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে নিজের গর্বের কথা উল্লেখ করে শেখ মহিউদ্দিন রাসেল বলেন, “দেশপ্রেম, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ আমার জীবনের অবিচ্ছেদ্য অংশ। বিশ্বকাপ ফুটবল আমাদের মধ্যে ঐক্য, দেশাত্মবোধ ও ইতিবাচক চেতনা জাগিয়ে তোলে। আমরা বাঙালিরা আবেগপ্রবণ জাতি। আর্জেন্টিনার প্রতি আমাদের ভালোবাসা ও সমর্থন অনেক সময় সেই দেশের মানুষের আবেগকেও ছাড়িয়ে যায়।”

তিনি আরও বলেন, “আর্জেন্টিনার ফুটবলে যে শৃঙ্খলা, দলীয় সমন্বয় ও নান্দনিকতা রয়েছে, সেটিই তাদের সবচেয়ে বড় শক্তি। মেসির নেতৃত্বে দলটি বিশ্ব ফুটবলে এক নতুন উচ্চতায় পৌঁছেছে। তাই আমি বিশ্বাস করি, এবারও আর্জেন্টিনা বিশ্বকাপ জয়ের অন্যতম শক্তিশালী দাবিদার।”

উল্লেখ্য, শেখ মহিউদ্দিন রাসেল চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক, নিরাপদ সড়ক চাই (নিসচা) চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক এবং সাহিত্য একাডেমী চাঁদপুরের নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। সামাজিক, সাংস্কৃতিক ও জনসচেতনতামূলক কর্মকাণ্ডের পাশাপাশি তিনি ক্রীড়াঙ্গনের প্রতিও গভীর আগ্রহ ও ভালোবাসা পোষণ করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়