শনিবার, ১৩ জুন, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১৩ জুন ২০২৬, ১৫:৫৪

২০২৬ বিশ্বকাপেও আর্জেন্টিনাই শিরোপা জিতবে: চন্দন দে

কবির হোসেন মিজি
২০২৬ বিশ্বকাপেও আর্জেন্টিনাই শিরোপা জিতবে: চন্দন দে

ফুটবল বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে চাঁদপুর কণ্ঠকে দেওয়া এক প্রতিক্রিয়ায় চাঁদপুরের পরিচিত মুখ, ব্যবসায়ী, সমাজসেবক, ক্রীড়া সংগঠক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব চন্দন দে বলেছেন, ফুটবলের প্রতি ভালোবাসা থেকেই তিনি দীর্ঘদিন ধরে আর্জেন্টিনা দলের সমর্থক। কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনার সময় থেকে শুরু করে বর্তমান প্রজন্মের তারকা লিওনেল মেসি পর্যন্ত আর্জেন্টিনার শৈল্পিক ফুটবল তাকে মুগ্ধ করে এসেছে।

তিনি বলেন, আর্জেন্টিনার খেলায় যে সৌন্দর্য, সৃজনশীলতা ও দলগত সমন্বয় দেখা যায়, তা বিশ্বের অন্য অনেক দলের চেয়ে আলাদা। তাদের ছোট ছোট পাস, আক্রমণভাগের বৈচিত্র্য এবং মাঠজুড়ে নান্দনিক ফুটবল আমাকে সবসময় আকৃষ্ট করে। এছাড়া বাংলাদেশের ফুটবলপ্রেমীদের প্রতি আর্জেন্টিনার আন্তরিকতার কথাও ভুলে যাওয়ার নয়। বাংলাদেশে ফুটবলের জনপ্রিয়তাকে গুরুত্ব দিয়ে আর্জেন্টিনা জাতীয় দল অতীতে বাংলাদেশ সফর করে প্রীতি ম্যাচ খেলেছিলো। এর ফলে দু দেশের মানুষের মধ্যে এক বিশেষ আবেগের সম্পর্ক তৈরি হয়েছে। ২০২২ সালের বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা জয়কে স্মরণ করে তিনি বলেন, দীর্ঘ ৩৬ বছরের অপেক্ষার পর বিশ্বকাপ জয়ের আনন্দ ছিলো অবিস্মরণীয়। সেই ধারাবাহিকতা বজায় রেখে ২০২৬ সালের বিশ্বকাপেও আর্জেন্টিনা শক্তিশালী চ্যাম্পিয়ন হবার দাবিদার হিসেবে মাঠে নামবে বলে আমি বিশ্বাস করি। ফুটবলের সৌন্দর্য যারা বোঝেন, তারা আর্জেন্টিনার খেলায় মুগ্ধ হবেন। আমি আশা করি, ২০২৬ বিশ্বকাপেও আর্জেন্টিনা সমর্থকদের মুখে হাসি ফোটাবে এবং আবারও বিশ্বসেরার মুকুট জিতবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়