প্রকাশ : ১৩ জুন ২০২৬, ১৪:৫৮
মনেপ্রাণে আর্জেন্টিনার সাপোর্টার জসীমউদ্দীন
পলাশ দে

এক সময়ের মাঠ কাঁপানো ফুটবল খেলোয়াড়, বর্তমানে সরকারি চাকুরিজীবী মো. জসীমউদ্দীন ২০২৬ সালের বিশ্বকাপ ফুটবল উন্মাদনায় পিছিয়ে নেই। তিনি মনে প্রাণে আর্জেন্টিনার সাপোর্টার, মন থেকে ম্যারাডোনার চমৎকার ফুটবল খেলার দৃশ্য এখনও ভুলতে পারেননি, ম্যারাডোনার খেলার স্মৃতিগুলো খুবই মনে পড়ে তার। তার আশা ও বিশ্বাস, বিশ্বকাপের ধারাবাহিকতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করবে এবারও আর্জেন্টিনা, ইনশাল্লাহ।








